August 17, 2026, 9:14 pm
Title :
খালেদা জিয়া মৃত্যুবরণ করলেও পরাজিত হননি, কিন্তু হাসিনা পালিয়েছেন আরও এক বছর মন্ত্রিপরিষদ সচিব থাকছেন নাসিমুল গনি প্রধানমন্ত্রীর প্রত্যাশিত গতির সঙ্গে তাল মেলাতে পারছি না পৃথিবীর কোন দেশে দলীয় বিবেচনায় নিয়োগ হয় না, প্রশ্ন রিজভীর শেখ হাসিনা আসুক, বিএনপি এটাই চায়: নিলোফার চৌধুরী মনি ডা. দীপু মনিকে পাঁচ মামলায় জামিন কেন নয়, জানতে চান হাইকোর্ট ১৮০ দিনের মূল্যায়নের মুখে মন্ত্রী-প্রতিমন্ত্রীরা, রদবদল নিয়ে জল্পনা সরকারের দাবি শতভাগ সফলতা না এলেও আন্তরিকতা ছিল শতভাগ খালেদা জিয়ার আদর্শে জনকল্যাণে কাজ করতে হবে: আবু সুফিয়ান হবিগঞ্জে মিছিলের প্রস্তুতিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাহদীসহ আ’ ট’ ক ৩

মান্দায় স্ত্রীকে ভিডিও কলে রেখে প্রাণ দিলেন প্রবাসী যুবক

Reporter Name
  • Update Time : Monday, June 8, 2026
  • 57 Time View
Screenshot

নওগাঁর মান্দা উপজেলায় স্ত্রীকে ভিডিও কলে রেখে এক প্রবাসী যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মালয়েশিয়ার কুয়ালালামপুরের একটি ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।

নিহতের বোন সাবিনা খাতুন বলেন, “বিয়ের পর গরুর শেড নির্মাণ, গরু কেনাসহ নানা অজুহাতে ভাইয়ের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে।”

তিনি আরও দাবি করেন, অভিযুক্ত নারী এর আগে অন্য এক প্রবাসীকে বিয়ে করে তার কাছ থেকেও অর্থ হাতিয়ে নিয়ে তালাক দিয়েছেন এবং পরে সোহেল রানাকে বিয়ে করেন।

স্থানীয় এক বাসিন্দার দাবি, ওই নারী অন্য এক যুবকের সঙ্গেও সম্পর্ক গড়ে তুলে অর্থ নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় আলোচনার সৃষ্টি হয়েছে।

তবে অভিযুক্ত মারুফা আক্তার স্বপ্না এসব অভিযোগ অস্বীকার করে বলেন, “স্বামী সোহেল রানার মানসিক সমস্যা ছিল। তিনি মোবাইল ফোনে মাঝেমধ্যেই আত্মহত্যার হুমকি দিতেন। তাই তাকে তালাক দেওয়া হয়েছে।”

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, বিষয়টি সম্পর্কে জানা গেছে। ভুক্তভোগী পরিবারকে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com