November 17, 2026, 5:37 pm
Title :
চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষতা অর্জনের আহ্বান ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পরও কূটনীতির পক্ষে ইরান প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজনৈতিক আনুগত্য নয়, মেধাকে গুরুত্ব দিন: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাফেজদের ‘নেক্সাস’ উপহার! নেপথ্যে কারা? পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের অষ্টম ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত দর্জি থেকে ফ্রিল্যান্সার, প্রশিক্ষণ থেকে উদ্যোক্তা—তরুণদের সাফল্যের অনুপ্রেরণাদায়ী গল্প প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯০ হাজার টাকা

মুক্তিযুদ্ধ ও ইসলামের নামে দেশ বিভাজন করা যাবে না

Reporter Name
  • Update Time : Wednesday, December 17, 2025
  • 181 Time View

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, জাতীয় রাজনীতিতে ধর্মের নামে ভোট চাওয়া হচ্ছে। মুক্তিযুদ্ধের নামে যেমন দেশ বিভাজন করা যাবে না, তেমনি ইসলামের নামেও দেশ বিভাজন করা যাবে না। মুক্তিযুদ্ধ আমার, জুলাইও আমার।

মঙ্গলবার সন্ধ্যায় আগ্রাসনবিরোধী শোভাযাত্রা শেষে রাজধানীর শাহবাগের সমাবেশে তিনি এ মন্তব্য করেন। শোভাযাত্রাটি বাংলামোটর থেকে শুরু হয়ে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার ৫৪ বছর পার হয়েছে। এখনও আমরা মুক্তিযুদ্ধের প্রশ্ন সুরাহা করতে পারিনি। আওয়ামী লীগ রাজনীতির মাধ্যমে মুজিববাদ দিয়ে বাংলাদেশকে বিভাজিত করে রেখেছিল। আমরা মনে করি, মুক্তিযুদ্ধ বাংলাদেশ রাষ্ট্রের অন্যতম ভিত্তি। পাশের দেশ বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র কায়েম করতে বারবার চেষ্টা করেছে।

তিনি বলেন, আমরা ৫ আগস্ট আওয়ামী লীগের বয়ান থেকে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা বের করে নতুন বয়ান প্রতিষ্ঠা করেছি।

নাহিদ ইসলাম বলেন, শরিফ ওসমান হাদির ওপর হামলা সহজভাবে দেখার উপায় নেই। আমাদের নিজেদের নিরাপত্তা নিজেদের নিতে হবে। জনগণ ছাড়া আমাদের আর কোনো নিরাপত্তা বাহিনী নেই। পুলিশ বাহিনী যদি ব্যর্থ হয়, আমরা পাল্টা আঘাত চালিয়ে যাব।

নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, আমরা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণ চাই।

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের মহান বিজয়কে নিজেদের ‘বিজয়’ হিসেবে উপস্থাপন করে ইতিহাস বিকৃতি করেছেন। অবিলম্বে তাঁকে এই বক্তব্য প্রত্যাহার করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com