August 17, 2026, 6:41 am
Title :
আওয়ামী লীগের বিরুদ্ধে কার্যকর তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর শিক্ষার্থী হেনস্থায় প্রভোস্টের পদত্যাগ ও সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি ছাত্রকে অবরুদ্ধ করে ‘ভয়ভীতি প্রদর্শন’, প্রভোস্ট বললেন ‘নাস্তা করিয়েছি’ তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু তোলা যাবে না: হাইকোর্ট নরসিংদী জেল ভেঙে পালানো জঙ্গি জুয়েল বোমাসহ গ্রেফতার মুখে নয়, জনগণের সামনে দেয়া ওয়াদা পালন করছে সরকার: প্রধানমন্ত্রী ধানমন্ডির গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে ছায়ানটের সংগীত শিক্ষা এক সপ্তাহে ডলারের দাম কমেছে ১ টাকার বেশি প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ অন্যতম শ্রেষ্ঠ দেশ: সংস্কৃতিমন্ত্রী অফিসে সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে ডিএসসিসি প্রশাসকের আকস্মিক পরিদর্শন

রাকসু নির্বাচন: ভোটগ্রহণ শুরু সকাল ৯টায়

Reporter Name
  • Update Time : Thursday, October 16, 2025
  • 91 Time View

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ- রাকসু নির্বাচন আজ। দীর্ঘ ৩৩ বছর পর হতে যাওয়া এ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হবে সকাল ৯টা থেকে। কেন্দ্রে-কেন্দ্রে চলছে প্রস্তুতি।

এবারের নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৩ পদে লড়ছেন ২৪৭ জন প্রার্থী। এরমধ্যে ভিপি পদে ১৮ ও জিএস পদে ১৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। রাকসু নির্বাচনে মোট ভোটার ২৮ হাজার ৯০১ জন। ৯টি একাডেমিক ভবনের ১৭টি কেন্দ্রে ভোট নেয়া হবে বিকেল ৪টা পর্যন্ত। ৯৯০টি বুথে ভোট দিতে পারবেন ভোটাররা।

অপরদিকে, নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষা ও নির্বিঘ্নে ভোটগ্রহণ সম্পন্ন করতে কাজ করছে প্রায় ২ হাজার ৩শ’ পুলিশ সদস্য। পাশাপাশি ৬ প্লাটুন বিজিবি ও ১২ প্লাটুন র‍্যাব সদস্যও নিরাপত্তা নিশ্চিতের জন্য মোতায়েন থাকবেন। ভোট গণনা শেষে কাজী নজরুল ইসলাম মিলনায়তন থেকে ফলাফল ঘোষণার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com