August 23, 2026, 1:24 pm
Title :
প্রতিহিংসার নয়, বিএনপি আইনের রাজনীতিতে বিশ্বাস করে: মঈন খান বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নড়াইলে নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে মামলায় গ্রেপ্তার ৫ বঙ্গভবনে প্রবেশ করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক মাহমুদ প্রতিটি ক্ষেত্রে সরকারের কাজের জবাবদিহিতা থাকবে: রিজভী সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রেড ক্রিসেন্টের অভিনন্দন ইলিয়াস আলী গুম: উইং কমান্ডার সাইফুর ট্রাইব্যুনালে

রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

Reporter Name
  • Update Time : Sunday, August 23, 2026
  • 0 Time View

রবিবার ঢাকা সেনানিবাসের বিমান বাহিনী সদর দপ্তরে ‘নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ- ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানান। তিনি স্পষ্টভাবে নির্দেশনা দেন যে, ব্যক্তিগত পছন্দ-অপছন্দ কিংবা রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে শুধুমাত্র মেধা, সততা, দক্ষতা এবং নেতৃত্বের গুণাবলীকে পদোন্নতির মাপকাঠি হিসেবে বিবেচনা করতে হবে। এছাড়া দায়িত্ব পালনের ক্ষেত্রে বিশ্বস্ততা ও শৃঙ্খলার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পর্যন্ত দেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন। পাশাপাশি দেশের সার্বভৌমত্ব রক্ষা, অভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় রাখা এবং দুর্যোগ মোকাবিলায় নৌ ও বিমান বাহিনীর ভূমিকার প্রশংসা করে সংশ্লিষ্ট সদস্যদের ধন্যবাদ জানান। অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীমকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী এবং বাহিনীর আধুনিকায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com