August 17, 2026, 3:33 pm
Title :
ওবায়দুল কাদেরসহ ৭ আসামির বিরুদ্ধে রায় যে কোনো দিন শিগগির জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করা হবে: জনপ্রশাসন উপদেষ্টা ছয় মাসে জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে সরকার: মাহদী আমিন রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রেস সচিব সরকারের ১৮০ দিন নিয়ে ই-বুক ব্যবসায়ী হত্যা মামলায় সাবেক এমপি মিলনকে গ্রেফতার দেখানোর আদেশ মাছ উৎপাদনে মান নিশ্চিত করে রপ্তানি বাড়াতে হবে: আমিন উর রশিদ সরকার কাজ করছে, দৃশ্যমান হতে সময় লাগবে: স্থানীয় সরকার প্রতিমন্ত বিনিয়োগ-ব্যাংকিং-জ্বালানি সংকট, তারেক রহমানের সরকারের অর্জন কতটা? শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু-ফারজানাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

রেকর্ডের বন্যায় শুরু জাতীয় বয়সভিত্তিক সাঁতার

Reporter Name
  • Update Time : Sunday, July 12, 2026
  • 39 Time View

রেকর্ড ভাঙার উচ্ছ্বাস আর তরুণ সাঁতারুদের দুর্দান্ত পারফরম্যান্সে শুরু হয়েছে  জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা। শনিবার (১১ জুলাই) মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে চার দিনব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

চার দিনে সাঁতারে ১০০টি এবং ডাইভিংয়ে ৬টিসহ ১০৬টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। উদ্বোধনী দিনেই হয়েছে ৬টি নতুন জাতীয় রেকর্ড, যার মধ্যে সাঁতারে পাঁচটি এবং ডাইভিংয়ে একটি।

দিনের সবচেয়ে উজ্জ্বল পারফরম্যান্স দেখান বিকেএসপির আব্দুল আজিম। তিনি ১৫-১৭ বছর বালকদের ১০০ মিটার ফ্রিস্টাইলে ৫৬.৯৭ সেকেন্ড সময় নিয়ে ২০১২ সালে আসিফ রেজার গড়া রেকর্ড ভেঙে নতুন জাতীয় রেকর্ড গড়েন। একই দিনে ২০০ মিটার ব্যক্তিগত মিডলে এবং ৪০০ মিটার ফ্রিস্টাইলেও নতুন জাতীয় রেকর্ড গড়ে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করেন তিনি।

১৮-২০ বছর যুব বিভাগের ২০০ মিটার ফ্রিস্টাইলে বিকেএসপির মনির খান তন্ময়ও নতুন জাতীয় রেকর্ড গড়েন। অন্যদিকে ১৩-১৪ বছর বালকদের ২০০ মিটার ফ্রিস্টাইলে নিকলী সুইমিং ক্লাবের শামীমুল হক এবং ডাইভিংয়ের ১ মিটার স্প্রিংবোর্ডে ঢাকা অ্যাকোয়াটিকস ক্লাবের অর্পা দাস নতুন জাতীয় রেকর্ডের মালিক হন।

প্রথম দিনের পদক তালিকায় একচেটিয়া আধিপত্য দেখিয়েছে বিকেএসপি। তারা ১৬টি স্বর্ণ, ১২টি রুপা ও ৭টি ব্রোঞ্জ জিতে শীর্ষে রয়েছে। মেঘনা মোহনা সুইমিং ক্লাব, চাঁদপুর এবং নিকলী সুইমিং ক্লাব, কিশোরগঞ্জ সমান ৩টি স্বর্ণ, ১টি রুপা ও ৩টি ব্রোঞ্জ জিতে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে।

ব্যক্তিগত পারফরম্যান্সেও নজর কেড়েছেন প্রিয়াংকা পাহান, নিঝুম খাতুন, নূর জাহান, মরিয়ম ইসলাম, নাদিমুল হক, ফাতিহা মাহতাব মাইশা, মনির খান তন্ময়, শামীমুল হক ও অর্পা দাস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com