দেশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাবকে বিলুপ্ত করার প্রস্তাব এসেছে জাতীয় সংসদে। এর পরিবর্তে নতুন করে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বা এসআরবি গঠনের লক্ষ্য নিয়ে একটি বিল উত্থাপন করা হয়েছে।
প্রস্তাবিত এই বিলটি ঘিরে সংসদ অধিবেশনে বেশ সরগরম পরিস্থিতি তৈরি হয়েছে। বিলের বিভিন্ন দিক নিয়ে সংসদ সদস্যদের মধ্যে পক্ষে-বিপক্ষে যুক্তিতর্ক ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।