July 3, 2026, 1:32 am
Title :
কেপ ভার্দে ম্যাচে কীর্তির সামনে স্কালোনি উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা ও ডেল্টা অর্থনীতির জন্য ব্লু কার্বন ফাইন্যান্স জরুরি: পরিবেশমন্ত্রী ফ্যাসিবাদের পৃষ্ঠপোষক ঢাবি শিক্ষকদের শাস্তি দাবিতে সাদা দলের আলটিমেটাম ফুয়াদকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান ছাত্রদলের মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে আলাদা চুক্তির পথে উপসাগরীয় দেশগুলো! শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় আসামি হচ্ছেন ইনু সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচার কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায়

শহীদ মিনারে জামায়াতে ইসলামীর শ্রদ্ধা নিয়ে যা বললেন ববি হাজ্জাজ

Reporter Name
  • Update Time : Saturday, February 21, 2026
  • 69 Time View

শহীদ মিনারে জামায়াতে ইসলামীর প্রথমবার শ্রদ্ধা জানানোয় সাধুবাদ জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন।

শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, ‘প্রথমবার শহীদ মিনারে এসেছে, সেজন্য তাদের সাধুবাদ জানাই। সবাই ভুল বুঝতে পারে।

ভুল যদি তারা মুছে ফেলে নতুন করে আবার শুরু করতে চায়, তাহলে সে শুরু করার জন্য তাদের সাধুবাদ জানাই।’

নতুন সরকারের অধীনে শ্রদ্ধা জানানো নিয়ে ববি হাজ্জাজ বলেন, ‘এত বছর পর আমরা নির্বাচিত সরকারের অধীনে আজকে আমাদের শহীদদের শ্রদ্ধা জানাতে আসলাম, এটা খুবই আনন্দের যে, আমি প্রথমে মন্ত্রিপরিষদের অংশ হয়ে শ্রদ্ধা জানিয়েছি, ফুল দিয়েছি। এরপর আমাদের দলের অংশ হয়ে দিয়েছি। এটা অত্যন্ত আনন্দের।

তিনি আরো বলেন, ‘এর আগে প্রত্যেক বছর দিয়েছি। কিন্তু এবার আনন্দটা অনেক বেশি। কারণ, এবার আমরা আসলেই গণতান্ত্রিক সরকার ব্যবস্থার মাধ্যমে শ্রদ্ধা জানাতে পেরেছি।’

নিজ নির্বাচনী এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘আমার এলাকায় ঢাকা-১৩ তে মোহাম্মদপুর, যে জায়গাটার একটা বদনাম আছে আইনশৃঙ্খলা নিয়ে, সেই বদনামগুলো খুব তাড়াতাড়ি আমরা মুছে ফেলব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com