July 1, 2026, 12:09 pm
Title :
ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হবে ব্যাংকিং খাত: জামায়াত এমপি জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

শাকিরার গানে ফুটবল মহাযজ্ঞের শুরু

Reporter Name
  • Update Time : Friday, June 12, 2026
  • 29 Time View

উদ্বোধনী অনুষ্ঠানের নির্ধারিত সূচি মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ শুরুর দেড় ঘণ্টা আগে। সে হিসেবে অনুষ্ঠান শুরু হওয়ার কথা বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়। সেই অনুষ্ঠান শুরু হলো ১৪ মিনিট দেরিতে। কিঞ্চিত দেরিতে শুরু হলেও আয়োজনের কোনো কমতি ছিল না। মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে প্রায় ১৭ মিনিটের জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়েই শুরু হলো ফুটবলের সবচেয়ে বড় মহাযজ্ঞ বিশ্বকাপের।

অনুষ্ঠানের শুরুটা হয় মেক্সিকান পপ-ব্যান্ড মানাকে দিয়ে। দুর্দান্ত পরিবেশনায় দর্শকদের কাছেও দারুণ সাড়া পায় ১৯৮১ সালে গঠিত হওয়া ব্যান্ডটি।

এরপর মঞ্চে আসেন ভেনেজুয়েলার গায়ক ও গীতিকার ড্যানি ওশান। অবশ্য তিনি হলিউড তারকা জর্জ ক্লুনির ‘ওশান’ নন। ২০০৯ সালে নিজের ইউটিউব চ্যানেল চালুর মাধ্যমে পেশাদার সংগীতজীবন শুরু করেন তিনি। অনেকের কাছে তিনি যেন ভেনেজুয়েলার জাস্টিন বিবার।

ঐতিহ্যবাহী মেক্সিকান পোশাকে সজ্জিত নৃত্যশিল্পীদের সঙ্গে ‘পার্তিদাজো’ গান পরিবেশন করেন ড্যানি ওশান। বিভিন্ন প্রজন্মের দর্শকদের উপভোগ করার মতো সংগীত ও আয়োজনে জমে ওঠে অনুষ্ঠান।

এরপর মঞ্চে আসেন জে বালভিন, যিনি কার্ডি বি–র জনপ্রিয় গান ‘আই লাইক ইট’-এ অংশ নিয়েছিলেন। গানটিতে নাইজেরিয়ার শিল্পী বার্না বয়ও ছিলেন।

এত এত পরিবেশনার পরও একটা খামতি ছিল। সবাই অপেক্ষায় ছিলেন, কখন মঞ্চে উঠবেন শাকিরা। অবশেষে এল সেই মাহেন্দ্রক্ষণ। কলম্বিয়ান পপ তারকা হাজির হলেন। গাইলেন বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ‘লেটস গো’। শাকিরার সঙ্গে একই সুরে গলা মেলালো পুরো আজতেকা। শাকিরার গানের পরই শেষ হলো অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা। এবার অপেক্ষাটা মহাযজ্ঞের। ৪৮ দলের লড়াইটা কিছু সময় পর শুরু হবে মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com