October 2, 2026, 2:07 am
Title :
ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পরও কূটনীতির পক্ষে ইরান প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজনৈতিক আনুগত্য নয়, মেধাকে গুরুত্ব দিন: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাফেজদের ‘নেক্সাস’ উপহার! নেপথ্যে কারা? পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের অষ্টম ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত দর্জি থেকে ফ্রিল্যান্সার, প্রশিক্ষণ থেকে উদ্যোক্তা—তরুণদের সাফল্যের অনুপ্রেরণাদায়ী গল্প প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯০ হাজার টাকা শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার আসামিরা ট্রাইব্যুনালে

শিরোপা লড়াইয়ে প্রথমার্ধ গোল শূন্য সমতা

Reporter Name
  • Update Time : Monday, July 20, 2026
  • 77 Time View

বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও স্পেন। রোববার নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে প্রথমার্ধ গোল শূন্য সমতায় শেষ করেছে দুই দল।

প্রথমার্ধে স্পেন চারটি সুযোগ তৈরি করলেও গোলের লক্ষ্যে শট নিতে পেরেছে দুটি। যা গ্লাভস বন্দী করেন আর্জেন্টিনার গোলরক্ষক এমি মার্টিনেজ। আর্জেন্টিনা কাউন্টার অ্যাটাক থেকে একটি সুযোগ পেলেও বক্স ছেড়ে স্পেনের গোলরক্ষক উনাই সিমন তা বিপদমুক্ত করেন।

প্রথমার্ধের ম্যাচের পুরোটা নিয়ন্ত্রণ করেছে স্পেন। তারা ৬৪ শতাংশ বল নিজেদের দখলে রাখে। আর্জেন্টিনাকে বলার মতো কোন সুযোগই তৈরি করতে দেননি রদ্রি-ফ্যাবিয়ান রুইজরা।

শিরোপার এই লড়াইয়ে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি সেমিফাইনালের একাদশে তিন পরিবর্তন এনেছেন। রক্ষণে নাহুয়েল মলিনার জায়গায় খেলেছেন গঞ্জালো মন্টিয়েল। রদ্রিগো ডি পল ফিরেছেন শুরুর একাদশে। জায়গা ছেড়ে দিয়েছেন জিওভান্নি সিমিওনে। মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসকে বিশ্রাম দিয়ে একাদশে নিয়েছেন নিকোলাস গঞ্জালেসকে।

অন্যদিকে স্পেন অপরিবর্তিত দল নিয়ে খেলছে। ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে ডিফেন্ডার পেদ্রো পোরো ও লামিন ইয়ামাল অস্বস্তি নিয়ে মাঠ ছেড়েছিলেন। তবে আর্জেন্টিনার বিপক্ষে শুরুতে আছেন তারা দু’জনই।

আর্জেন্টিনার একাদশ: এমি মার্টিনেজ, গঞ্জালো মন্টিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, লিয়ান্দ্রো মার্টিনেজ, নিকোলাস ত্যাগলিয়াফিকো, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার, নিকোলাস গঞ্জালেস, লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ।

স্পেনের একাদশ: উনাই সিমন, পেদ্রো পোরো, পাও কুবার্সি, আইমেরিক লাপোর্তে, মার্ক কুকুরেয়া, রদ্রি, ফ্যাবিয়ান রুইজ, দানি অলমো, অ্যালেক্স বায়েনা, মাইকেল ওয়ারসাবাল, লামিনে ইয়ামাল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com