August 17, 2026, 7:05 am
Title :
জনসম্মুখে ডিএফওকে ফোন মন্ত্রীর, রেঞ্জ কর্মকর্তাকে বদলির অনুরোধ আওয়ামী লীগের বিরুদ্ধে কার্যকর তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর শিক্ষার্থী হেনস্থায় প্রভোস্টের পদত্যাগ ও সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি ছাত্রকে অবরুদ্ধ করে ‘ভয়ভীতি প্রদর্শন’, প্রভোস্ট বললেন ‘নাস্তা করিয়েছি’ তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু তোলা যাবে না: হাইকোর্ট নরসিংদী জেল ভেঙে পালানো জঙ্গি জুয়েল বোমাসহ গ্রেফতার মুখে নয়, জনগণের সামনে দেয়া ওয়াদা পালন করছে সরকার: প্রধানমন্ত্রী ধানমন্ডির গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে ছায়ানটের সংগীত শিক্ষা এক সপ্তাহে ডলারের দাম কমেছে ১ টাকার বেশি প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ অন্যতম শ্রেষ্ঠ দেশ: সংস্কৃতিমন্ত্রী

সরকার একটি দলকে ক্ষমতায় আনতে কাজ করছে : ডা. তাহের

Reporter Name
  • Update Time : Friday, November 14, 2025
  • 161 Time View

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার এখন আর নিরপেক্ষ নেই। নির্বাচন দিয়ে যেনতেনভাবে একটি দলকে ক্ষমতায় আনতে কাজ করছে তারা।’ ১৪ নভেম্বর (শুক্রবার) প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় মগবাজারে সমমনা ৮ দলের যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নের যে বাধ্যবাধকতা রাখা হয়েছিল, প্রধান উপদেষ্টার ভাষণে সেটা উপেক্ষিত হয়েছে।’

১৬ নভেম্বর (রবিবার) ৮ দলের বৈঠকের পর ৫ দফার বিষয়ে নতুন কর্মসূচি দেওয়া হবে বলেও জানান জামায়াতের নায়েবে আমির।

এর আগে জাতির উদ্দেশে দেওয়া প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভাষণের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। ১৩ নভেম্বর (বৃহস্পতিবার) সংবাদ সম্মেলনে এ প্রতিক্রিয়া জানানো হয়।

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। এ সিদ্ধান্তে একটা সংকট তৈরি হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা যে সংকট নিরসনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ৮টি সমমনা দল দাবি করে আসছি যে, গণভোটটা জাতীয় নির্বাচনের আগে করতে হবে। তাহলে এর আইনি ভিত্তিটা দৃঢ় হবে। এটা নিয়ে পরবর্তীতে আদালতে আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন উঠবে না। সেই সংকট কিন্তু রয়েই গেল।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com