August 17, 2026, 10:12 am
Title :
প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরায়েলি মন্ত্রী প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার উসকানি ইসরায়েলি মন্ত্রীর ইতিবাচক রাজনীতি অব্যাহত থাকুক বক্তব্য ও বিতর্কে ছয় মাসে আলোচনায় যে সব মন্ত্রী-প্রতিমন্ত্রী গণঅধিকার পরিষদ এখন গণধিকৃত পরিষদ: আমির হামজা সরকারের প্রধান চ্যালেঞ্জ অর্থনীতি, আইনশৃঙ্খলা ও বাজার ব্যবস্থাপনা প্রতিশ্রুতির কতটা বাস্তবায়ন হলো, কী বলছেন বিরোধীদল ও বিশ্লেষকেরা তারেক রহমানের বিএনপি সরকারের প্রথম ছয়মাস কেমন কাটল? সরকারের ১৮০ দিন পূর্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ জনসম্মুখে ডিএফওকে ফোন মন্ত্রীর, রেঞ্জ কর্মকর্তাকে বদলির অনুরোধ

সৌদি-আর্জেন্টিনা ম্যাচের সেই বিতর্কিত রেফারির হাতে বিশ্বকাপ ফাইনাল

Reporter Name
  • Update Time : Friday, July 17, 2026
  • 38 Time View
বিশ্বকাপ ফুটবলের ফাইনালের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আগামী রবিবার (১৯ জুলাই) দিবাগত রাত ১টায় শিরোপা নির্ধারণী মহারণে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন।

হাইভোল্টেজ এই ম্যাচটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন স্লোভেনিয়ার অভিজ্ঞ রেফারি স্লাভকো ভিনচিচ। আর তার এই নিয়োগ ঘিরেই ফুটবলবিশ্বে নতুন করে শুরু হয়েছে আলোচনা, সামনে এসেছে মাঠ ও মাঠের বাইরের কিছু পুরনো বিতর্ক। আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস খবরটি নিশ্চিত করেছে।
আর্জেন্টাইন সমর্থকদের জন্য ভিনচিচ নামটা খুব একটা সুখকর নয়।

 

৪৬ বছর বয়সী স্লাভকো ভিনচিচ ২০১০ সাল থেকে ফিফার আন্তর্জাতিক রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন।

ইউরোপের অন্যতম অভিজ্ঞ রেফারি হিসেবে বেশ কিছু হাইপ্রোফাইল ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তার ঝুলিতে। ২০২৩ উয়েফা নেশনস লিগে স্পেন-ইতালি সেমিফাইনাল এবং ২০২৪ উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদ ও বরুসিয়া ডর্টমুন্ডের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচটিও সাফল্যের সঙ্গে পরিচালনা করেছিলেন তিনি।তবে মাঠের দক্ষতার চেয়েও ভিনচিচকে নিয়ে বেশি আলোচনা হচ্ছে তার অতীতের একটি অন্ধকার অধ্যায় ঘিরে। ২০২০ সালে বসনিয়া ও হার্জেগোভিনার একটি কটেজে পতিতাবৃত্তি, মাদক ও অস্ত্র পাচার চক্রের বিরুদ্ধে পুলিশের বড় অভিযানে আটক হয়েছিলেন তিনি। ওই অভিযানে নয়জন নারী, ২৬ জন পুরুষসহ বিপুল পরিমাণ কোকেন, আগ্নেয়াস্ত্র, বুলেটপ্রুফ ভেস্ট ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছিল।

শুরু থেকেই অবশ্য নিজেকে নির্দোষ দাবি করে আসছেন ভিনচিচ। তার দাবি ছিল, তিনি শুধু একটি মধ্যাহ্নভোজের আমন্ত্রণে সেখানে গিয়েছিলেন এবং কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততা ছিল না। কথিত পতিতাবৃত্তি চক্রের মূল হোতা তিয়ানা ম্যাকসিমোভিচের সঙ্গে একই টেবিলে বসা থাকায় তাকে পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছিল। পরবর্তী সময়ে অবশ্য তার বিরুদ্ধে কোনো অপরাধের প্রমাণ পাওয়া যায়নি।
সেই সময় স্লোভেনিয়া ফুটবল ফেডারেশনও ভিনচিচের পাশে দাঁড়িয়ে একে ‘ভুল সময়ে ভুল জায়গায়’ উপস্থিত থাকার একটি দুর্ভাগ্যজনক ভুল বোঝাবুঝি হিসেবে আখ্যা দেয়। সেই বিতর্ক পেছনে ফেলে তিনি নিয়মিতই বড় ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়ে আসছেন।

আগামী রবিবারের ফাইনালে ভিনচিচের সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন তার স্বদেশি তোমাজ ক্লানচনিক ও আন্দ্রাজ কোভাচিচ। আর চতুর্থ রেফারি হিসেবে থাকবেন জর্দানের আধহাম মাখাদমেহ। এখন দেখার বিষয়, মেগাফাইনালের তীব্র চাপ সামলে মাঠের রেফারি হিসেবে কতটা সফল হতে পারেন বিতর্কিত এই স্লোভেনিয়ান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com