August 11, 2026, 2:11 am
Title :
১৯ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক, তবু পাস করেনি কেউ এসএসসির ফলাফল নিয়ে যুবদল সাধারণ সম্পাদকের আবেগঘন পোস্ট ধানমন্ডিতে উপড়ে পড়লো গাছ, দুমড়েমুচড়ে গেলো ৩ প্রাইভেটকার শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্ক, ফেসবুক পোস্টে যা বললেন শিক্ষামন্ত্রী নিরাপদ-পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ার অঙ্গীকারে ঢাবিতে ছাত্রদলের শোভাযাত্রা আসিয়ানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও উচ্চতায় নিতে সরকার অঙ্গীকারবদ্ধ: কৃষিমন্ত্রী স্ত্রীসহ সৌরভ গাঙ্গুলিকে খুনের হুমকি দিয়ে বাড়িতে চিঠি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সুস্থতা কামনা করলেন তারেক রহমান ‘আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’ নামের নতুন প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ জোড়া লাগা যমজ শিশুর চিকিৎসা হবে সরকারি খরচে: স্বাস্থ্যমন্ত্রী

স্ত্রীসহ সৌরভ গাঙ্গুলিকে খুনের হুমকি দিয়ে বাড়িতে চিঠি

Reporter Name
  • Update Time : Tuesday, August 11, 2026
  • 0 Time View

ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি এবং তার স্ত্রী ডোনা গাঙ্গুলিকে হত্যার হুমকি দিয়ে তাদের বাসভবনে একাধিক বেনামি চিঠি পাঠানো হয়েছে। গত সোমবার এই ঘটনায় কলকাতার ঠাকুরপুকুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন সৌরভের ব্যক্তিগত সচিব তানিয়া ভট্টাচার্য। অভিযোগ অনুযায়ী, গত কয়েক মাস ধরে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ধারাবাহিকভাবে এমন সব আপত্তিকর ও হুমকিমূলক চিঠি পাঠাচ্ছিলেন।

প্রাথমিকভাবে সৌরভ গাঙ্গুলি ও তার পরিবার এই বিষয়টিকে গুরুত্ব দেয়নি। কিন্তু সর্বশেষ চিঠিতে সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়া হলে নিরাপত্তার খাতিরে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, চিঠিতে অরুণ কুমার নামের এক ব্যক্তির নাম পাওয়া গেছে, যা পুলিশ খতিয়ে দেখছে। বর্তমানে ঠাকুরপুকুর থানা ও রাজ্য গোয়েন্দা বিভাগ যৌথভাবে এই রহস্যময় হুমকির তদন্ত শুরু করেছে। উল্লেখ্য, এর আগেও ২০১৭ সালে একই ধরনের হুমকির ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com