August 17, 2026, 7:44 am
Title :
সরকারের ১৮০ দিন পূর্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ জনসম্মুখে ডিএফওকে ফোন মন্ত্রীর, রেঞ্জ কর্মকর্তাকে বদলির অনুরোধ আওয়ামী লীগের বিরুদ্ধে কার্যকর তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর শিক্ষার্থী হেনস্থায় প্রভোস্টের পদত্যাগ ও সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি ছাত্রকে অবরুদ্ধ করে ‘ভয়ভীতি প্রদর্শন’, প্রভোস্ট বললেন ‘নাস্তা করিয়েছি’ তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু তোলা যাবে না: হাইকোর্ট নরসিংদী জেল ভেঙে পালানো জঙ্গি জুয়েল বোমাসহ গ্রেফতার মুখে নয়, জনগণের সামনে দেয়া ওয়াদা পালন করছে সরকার: প্রধানমন্ত্রী ধানমন্ডির গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে ছায়ানটের সংগীত শিক্ষা এক সপ্তাহে ডলারের দাম কমেছে ১ টাকার বেশি

হার্ট অ্যাটাকে মাঠেই মৃত্যুর কোলে ঢোলে পড়লেন ক্রিকেটার

Reporter Name
  • Update Time : Friday, January 9, 2026
  • 104 Time View

মাঠে খেলা চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ভারতের মিজোরামের সাবেক ক্রিকেটার কে লালরেমরুয়াতা। গত ৮ জানুয়ারি স্থানীয় ‘খালিদ মেমোরিয়াল’ দ্বিতীয় বিভাগ স্ক্রিনিং টুর্নামেন্টের ম্যাচ চলাকালীন হঠাৎই মাঠে লুটিয়ে পড়েন তিনি। পরে তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর। কে লালরেমরুয়াতার মৃত্যুতে বিসিসিআই শোকবার্তা জানিয়েছে এবং ক্রিকেট অ্যাসোসিয়েশন অব মিজোরাম (সিএএম) ৮ জানুয়ারি তাদের পূর্বনির্ধারিত সব ম্যাচ স্থগিত ঘোষণা করেছে।

ক্রিকেটারের এই আকস্মিক মৃত্যুতে দেশটির ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই শোকবার্তায় জানিয়েছে, মিজোরামের ক্রিকেটার কে লালরেমরুয়াতার প্রয়াণে আমরা শোকস্তব্ধ। রঞ্জি ট্রফি ও সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে তিনি মিজোরামের প্রতিনিধিত্ব করেছেন। এই কঠিন সময়ে বিসিসিআই তার পরিবারের পাশে রয়েছে।

ক্রিকেট থেকে অবসরের পর মিজোরাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত থাকা কে লালরেমরুয়াতা ক্যারিয়ারে দুটি রঞ্জি ট্রফি এবং সাতটি সৈয়দ মুস্তাক আলি ট্রফি ম্যাচ খেলেছেন। তিনি ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত মিজোরামের হয়ে ঘরোয়া ক্রিকেটে সক্রিয় ছিলেন।

তার মৃত্যুতে মিজোরামের ক্রিকেটে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com