August 17, 2026, 9:25 am
Title :
বক্তব্য ও বিতর্কে ছয় মাসে আলোচনায় যে সব মন্ত্রী-প্রতিমন্ত্রী গণঅধিকার পরিষদ এখন গণধিকৃত পরিষদ: আমির হামজা সরকারের প্রধান চ্যালেঞ্জ অর্থনীতি, আইনশৃঙ্খলা ও বাজার ব্যবস্থাপনা প্রতিশ্রুতির কতটা বাস্তবায়ন হলো, কী বলছেন বিরোধীদল ও বিশ্লেষকেরা তারেক রহমানের বিএনপি সরকারের প্রথম ছয়মাস কেমন কাটল? সরকারের ১৮০ দিন পূর্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ জনসম্মুখে ডিএফওকে ফোন মন্ত্রীর, রেঞ্জ কর্মকর্তাকে বদলির অনুরোধ আওয়ামী লীগের বিরুদ্ধে কার্যকর তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর শিক্ষার্থী হেনস্থায় প্রভোস্টের পদত্যাগ ও সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি ছাত্রকে অবরুদ্ধ করে ‘ভয়ভীতি প্রদর্শন’, প্রভোস্ট বললেন ‘নাস্তা করিয়েছি’

হ্যারির সেঞ্চুরিতে সেমিফাইনালে ইংল্যান্ড, বিদায়ের শঙ্কায় পাকিস্তান

Reporter Name
  • Update Time : Tuesday, February 24, 2026
  • 86 Time View

হ্যারি ব্রুকের সেঞ্চুরিতে সবার আসে সেমিফাইনালে ইংল্যান্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে টানা দুই ম্যাচে শ্রীলংকার পর আজ পাকিস্তানকে পরাজিত করে সেমিফাইনালে উঠে যায় ইংল্যান্ড।

সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৬৪ রানের বেশি করতে পারেনি পাকিস্তান। টার্গেট তাড়া করতে নেমে ইনিংসের শুরু থেকে উইকেট হারালেও অধিনায়ক হ্যারি ব্রুকের দুর্দান্ত সেঞ্চুরিতে জয় নিশ্চিত করে ইংল্যান্ড।

দলের হয়ে ওপেনার শাহিবজাদা ফারহান সর্বোচ্চ ৬৩ রান করেন। তিনি ৪৫ বলে ৭টি চার আর দুই ছক্কায় এই রান করেন।

এছাড়া ১১ বলে ২৩ রান করেন শাদাব খান। ১৬ বলে দুই চার আর দুই ছক্কায় ২৫ রান করেন ফখর জামান। ২৫ রান করেন বাবর আজম।

ইংল্যান্ডের হয়ে ৪ ওভারে ২৪ রান খরচ করে ৩ উইকেট নেন লিয়াদ দাউসন। দুটি করে উইকেট নেন জোফরা আর্চার ও জেমি ওভারট

১২০ বলে ১৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের প্রথম বলেই উইকেট হারিয়েছে ইংল্যান্ড। শাহিন শাহ আফ্রিদির বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ওপেনার ফিল সল্ট।

দলীয় ১৭ রানে ফেরেন জস বাটলার। ৩৫ রানে ফেরেন জ্যাকব বেথেল। ৫৮ রানে ফেরেন টম ব্যান্টন। ব্যাটসম্যানদের এই আসা-যাওয়ার মিছিলে ব্যতিক্রম ছিলেন অধিনায়ক হ্যারি ব্রুক।

তিনি একাই উইকেটর এক প্রান্ডে তাণ্ডব চালিয়ে যান। দলের জয়ের জন্য ১৯ বলে প্রয়োজন ছিল মাত্র ১০ রান। খেলার এমন সময় ৫১ বলে ১০টি চার আর ৪টি ছক্কার সাহায্যে ১০০ রান করে শাহিন আফ্রিদরি বলে বোল্ড হয়ে ফেরেন হ্যারি ব্রুক। এরপর ২৩ বলে ২৮ রান করে ফেরেন উইল জ্যাকস।

হ্যারি ব্রুক এবং উইল জ্যাক আউট হওয়ার পর কারিশকা দেখানোর চেষ্টা করে। শেষ দিকে ৮ বলে ইংল্যান্ডের প্রয়োজন ছিল মাত্র ৪ রান। ডাউন দ্যা উইকেটে খেলতে গিয়ে আউট হন জেমি ওভারটন।

১৯ ওভারে ৮ উইকেটে ইংল্যান্ডের সংগ্রহ ছিল ১৬২ রান। শেষ ওভারে ইংল্যান্ডের প্রয়োজন ছিল মাত্র ৩ রান। পাকিস্তানের প্রয়োজন ছিল ২ উইকেট। শেষ ওভারের প্রথম বলে বাউন্ডারি হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন জোফরা আর্চার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com