July 4, 2026, 12:45 am
Title :
মেসিদের ম্যাচে ঝড়ের পূর্বাভাস আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি এবার শ্রদ্ধা জানালো সৌদি পাকিস্তানপন্থীদের মন্ত্রী-এমপি করেছে বিএনপি, ক্ষমা চাইব কেন: গোলাম পরওয়ার জামায়াত গণতান্ত্রিক রাজনৈতিক দল নয় : মির্জা ফখরুল চীনের সঙ্গে বাংলাদেশের আলোচনা-প্রস্তাব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত: জয়সওয়াল বাংলা কিউআর কোডে দুই দিনে ২২ কোটি টাকার লেনদেন ইরানে গিয়ে খামেনিকে শ্রদ্ধা জানালেন জামায়াতের নায়েবে আমির-পাটওয়ারী-হানজালা অবশেষে খামেনিকে হত্যার নিন্দা জানাল বাংলাদেশ অনেক দিন পর দেশে মুক্ত পরিবেশে কথা বলার সুযোগ তৈরি হয়েছে: রিজভী খামেনির জানাজায় হামলা হলে চরম প্রতিশোধ, হুঁশিয়ারি তেহরানের

১৭ জেলায় নির্বাচনি সফরে যাচ্ছেন তারেক রহমান

Reporter Name
  • Update Time : Monday, January 19, 2026
  • 139 Time View

নিউজ ডেস্ক:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৭ জেলায় সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্র জানিয়েছে, আগামী ২২ জানুয়ারি থেকে সিলেট থেকে এই সফর শুরু হবে। ঢাকার বাইরে এটিই তার প্রথম সফর।

এরপর মৌলভীবাজার, শেরপুর, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা মাঠ, ব্রাহ্মণবাড়িয়া (সরাইল কোট্টাপাড়া খেলার মাঠ), কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়াম, নরসিংদী, নারায়ণগঞ্জ হয়ে ২৩ জানুয়ারি ঢাকায় ফিরবেন তারেক রহমান।

আগামী ২৪ জানুয়ারি চট্টগ্রাম হয়ে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও কুমিল্লা হয়ে ঢাকা ফিরবেন। এরপর ২৬ জানুয়ারি বরিশালের বেস পার্কে বিভাগের সব জেলার নেতাকর্মীদের নিয়ে সমাবেশ বা পথসভায় যোগ দেবেন তারেক রহমান। এরপর মাদারীপুর (মোস্তাফাপুর মাঠ), ফরিদপুরে ভাঙ্গা, মুন্সিগঞ্জ ও কেরানীগঞ্জ হয়ে ঢাকায় ফিরবেন বিএনপি চেয়ারম্যান।

দলীয় সূত্রে জানা গেছে, এই সফরে বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতি জনগণ ও দলীয় প্রার্থীদের সামনে তুলে ধরবেন তারেক রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com