August 17, 2026, 6:07 am
Title :
আওয়ামী লীগের বিরুদ্ধে কার্যকর তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর শিক্ষার্থী হেনস্থায় প্রভোস্টের পদত্যাগ ও সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি ছাত্রকে অবরুদ্ধ করে ‘ভয়ভীতি প্রদর্শন’, প্রভোস্ট বললেন ‘নাস্তা করিয়েছি’ তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু তোলা যাবে না: হাইকোর্ট নরসিংদী জেল ভেঙে পালানো জঙ্গি জুয়েল বোমাসহ গ্রেফতার মুখে নয়, জনগণের সামনে দেয়া ওয়াদা পালন করছে সরকার: প্রধানমন্ত্রী ধানমন্ডির গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে ছায়ানটের সংগীত শিক্ষা এক সপ্তাহে ডলারের দাম কমেছে ১ টাকার বেশি প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ অন্যতম শ্রেষ্ঠ দেশ: সংস্কৃতিমন্ত্রী অফিসে সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে ডিএসসিসি প্রশাসকের আকস্মিক পরিদর্শন

২০২৬ বিশ্বকাপ থেকে রেকর্ড ১৫ বিলিয়ন ডলার আয় করছে ফিফা

Reporter Name
  • Update Time : Sunday, July 19, 2026
  • 20 Time View

স্পোর্টস ডেস্ক:
চলতি ফুটবল বিশ্বকাপ থেকে রেকর্ড ১৫ বিলিয়ন মার্কিন ডলার রাজস্ব আয়ের ঘোষণা দিতে যাচ্ছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। টুর্নামেন্ট শুরুর আগে নির্ধারিত ১১ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রাকে উল্লেখযোগ্যভাবে ছাড়িয়ে গেছে এ আয়।

শনিবার (১৮ জুলাই) ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সদস্য অ্যাসোসিয়েশনগুলোর কাছে রাজস্ব বৃদ্ধির বিষয়টি তুলে ধরেন। সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্য অনুযায়ী, আয় বৃদ্ধির বড় অংশ এসেছে হসপিটালিটি সেবা এবং টিকিট বিক্রি থেকে। বিশেষ করে টিকিটের সেকেন্ডারি মার্কেট বা পুনঃবিক্রয় বাজার থেকে ফিফা উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব পেয়েছে।

জানা গেছে, সেকেন্ডারি মার্কেটে টিকিট বিক্রির ক্ষেত্রে ক্রেতার কাছ থেকে ১৫ শতাংশ এবং বিক্রেতার কাছ থেকে আরও ১৫ শতাংশ ফি আদায় করে ফিফা, যা মোট আয়ের বড় উৎসে পরিণত হয়েছে।

বিশ্লেষকদের ধারণা, এই অতিরিক্ত রাজস্বের সুফল সদস্য ফুটবল অ্যাসোসিয়েশনগুলোর কাছেও পৌঁছাবে। একই সঙ্গে নানা বিতর্কের মধ্যেও বিশ্বকাপ সফলভাবে শেষ করার পর রেকর্ড আয়ের মাধ্যমে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো নিজের অবস্থান আরও শক্তিশালী করতে পারবেন।

এদিকে আগামী মার্চে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা সভাপতির পুনর্নির্বাচনকে সামনে রেখে ইনফান্তিনো ইতোমধ্যে ২০০টিরও বেশি সদস্য অ্যাসোসিয়েশনের সমর্থনের আশ্বাস পেয়েছেন বলে জানা গেছে। পর্যবেক্ষকদের মতে, বাড়তি তহবিল পাওয়ার সম্ভাবনা থাকায় কিছু সদস্য অ্যাসোসিয়েশন প্রকাশ্যে সমালোচনা থেকে বিরত থাকতে পারে।

রেকর্ড রাজস্ব ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে আরও একটি বিশ্বকাপ আয়োজনের সম্ভাবনাও জোরালো করতে পারে। বিডের জন্য উন্মুক্ত পরবর্তী বিশ্বকাপ হবে ২০৩৮ সালে। গত শুক্রবার এক সংবর্ধনা অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও যুক্তরাষ্ট্রে আবার বিশ্বকাপ আয়োজনের আগ্রহের কথা জানান।

ট্রাম্প বলেন, “আপনাদের (ফিফা) আবারও যুক্তরাষ্ট্রকে বেছে নেওয়া উচিত। এবার আমরা এককভাবে আয়োজক হতে চাই। কানাডা ও মেক্সিকো থাকবে না।”

এদিকে, ২০২৯ সালের ক্লাব বিশ্বকাপ আয়োজনের বিষয়েও যুক্তরাষ্ট্রের সঙ্গে ফিফার আলোচনা চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com