August 17, 2026, 3:03 am
Title :
তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু তোলা যাবে না: হাইকোর্ট নরসিংদী জেল ভেঙে পালানো জঙ্গি জুয়েল বোমাসহ গ্রেফতার মুখে নয়, জনগণের সামনে দেয়া ওয়াদা পালন করছে সরকার: প্রধানমন্ত্রী ধানমন্ডির গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে ছায়ানটের সংগীত শিক্ষা এক সপ্তাহে ডলারের দাম কমেছে ১ টাকার বেশি প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ অন্যতম শ্রেষ্ঠ দেশ: সংস্কৃতিমন্ত্রী অফিসে সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে ডিএসসিসি প্রশাসকের আকস্মিক পরিদর্শন এমপি আয়নুল হকের ওপর হামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার ডেমরার একটি বাড়িতে বোমাসদৃশ বস্তুর সন্ধান যুক্তরাষ্ট্রে ওষুধের দাম কমলো ৬০ বছরে সর্বোচ্চ, কৃতিত্ব কার?

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতি হবে ট্রিলিয়ন ডলারের: ইউএসবিবিসি

Reporter Name
  • Update Time : Tuesday, August 11, 2026
  • 11 Time View

আগামী ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতি এক ট্রিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করবে বলে প্রত্যাশা করছে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল (ইউএসবিবিসি)। এই লক্ষ্য অর্জনের জন্য দেশের জিডিপি প্রবৃদ্ধি ত্বরান্বিত করার পাশাপাশি দক্ষ জনশক্তি তৈরি, ব্যবস্থাপনা সক্ষমতা বাড়ানো এবং কর আহরণ ব্যবস্থাকে আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেছে সংগঠনটি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক বৈঠকে ইউএসবিবিসির প্রতিনিধিদল বাংলাদেশের উন্নয়ন যাত্রায় মার্কিন কোম্পানিগুলোর অংশীদারিত্বের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করে।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীদের জন্য সরকার একটি বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করেছে। বিশেষ করে বিনিয়োগ প্রক্রিয়াকে সহজতর করতে ‘ইনভেস্ট বাংলাদেশ’ নামে একটি ওয়ান-স্টপ সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এলএনজি টার্মিনাল স্থাপন এবং ডিজিটাল নিরাপত্তা ও স্মার্ট পুলিশিংয়ের মতো প্রকল্পগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। মার্কিন ব্যবসায়ী প্রতিনিধিরা বাংলাদেশের অগ্রযাত্রায় দীর্ঘমেয়াদী বিনিয়োগের ওপর আশাবাদ ব্যক্ত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com