July 4, 2026, 1:27 pm
Title :
বাংলাদেশ প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয়: সমাজকল্যাণমন্ত্রী দুর্নীতির দায়ে মলদোভার প্রধানমন্ত্রীর পদত্যাগ খামেনির জানাজার আগে ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ, শিগগিরই বৈঠকে বসবে দুই নেতা ‘কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় বর্তমান বাংলাদেশের বাস্তবতা তৈরি হয়েছে’ খামেনির জানাজায় ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান মেসিদের ম্যাচে ঝড়ের পূর্বাভাস আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি এবার শ্রদ্ধা জানালো সৌদি পাকিস্তানপন্থীদের মন্ত্রী-এমপি করেছে বিএনপি, ক্ষমা চাইব কেন: গোলাম পরওয়ার জামায়াত গণতান্ত্রিক রাজনৈতিক দল নয় : মির্জা ফখরুল চীনের সঙ্গে বাংলাদেশের আলোচনা-প্রস্তাব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত: জয়সওয়াল

নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে প্রচারণা চালাচ্ছে ‘ভোটের গাড়ি’

Reporter Name
  • Update Time : Sunday, December 28, 2025
  • 105 Time View

আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী প্রচারে নেমেছে ‘ভোটের গাড়ি’। ‘সুপার কারাভান’ নামে পরিচিত ১০টি গাড়ির এই বহরটি দেশের বিভিন্ন এলাকায় ঘুরে গণভোট ও নির্বাচনী প্রচারণা চালাচ্ছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং শনিবার (২৭ ডিসেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ‘ভোটের গাড়ি’ দেশজুড়ে সফর করছে। এর মাধ্যমে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে জনগণকে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

গত ২২ ডিসেম্বর ‘দেশের চাবি আপনার হাতে’—এই প্রতিপাদ্য নিয়ে বিশেষভাবে নকশা করা ‘ভোটের গাড়ি’ দেশব্যাপী যাত্রা শুরু করে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ নিয়ে প্রস্তাবিত গণভোট সম্পর্কে জনসচেতনতা বাড়ানোই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।

ঢাকায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ফিতা কেটে ‘ভোটের গাড়ি’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রচার কার্যক্রমের অংশ হিসেবে গাড়িগুলোতে বিভিন্ন টিভিসি প্রদর্শন করা হচ্ছে।

এতে ফেলানী হত্যা, আবরার ফাহাদ হত্যা, প্রতিবেশী দেশের প্রভাব ও নির্ভরশীলতার মতো ঘটনাগুলো তুলে ধরা হচ্ছে। এসব উপস্থাপনার মাধ্যমে জাতীয় নির্বাচন ও গণভোট সম্পর্কে জনগণের মধ্যে ব্যাপক সচেতনতা তৈরির লক্ষ্য নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com