November 17, 2026, 6:45 pm
Title :
চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষতা অর্জনের আহ্বান ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পরও কূটনীতির পক্ষে ইরান প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজনৈতিক আনুগত্য নয়, মেধাকে গুরুত্ব দিন: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাফেজদের ‘নেক্সাস’ উপহার! নেপথ্যে কারা? পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের অষ্টম ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত দর্জি থেকে ফ্রিল্যান্সার, প্রশিক্ষণ থেকে উদ্যোক্তা—তরুণদের সাফল্যের অনুপ্রেরণাদায়ী গল্প প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯০ হাজার টাকা

সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা আবারও রুখে দিল বিজিবি

Reporter Name
  • Update Time : Monday, December 29, 2025
  • 121 Time View

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ঘোনাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা আবারও রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২৮ ডিসেম্বর) পতাকা বৈঠকের ২৪ ঘণ্টা পার না হতেই আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালায় বিএসএফ। কিন্তু বিজিবি সদস্যদের প্রচণ্ড বাধার মুখে বেড়া নির্মাণকাজ বন্ধ করতে বিএসএফ সদস্যরা বাধ্য হন। এ নিয়ে সীমান্তবর্তী গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এ অবস্থায় বিজিবি সদস্যরা ওই সীমান্ত এলাকায় টহল জোরদার করে সতর্ক অবস্থানে রয়েছেন।

শনিবার ভোরে সীমান্তের ২৮১ নম্বর মেইন সীমান্ত পিলারের ৪৭, ৪৮ ও ৪৯ নম্বর সাব পিলার এলাকায় বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালায়। এতে বিজিবির বাধা এবং কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে তা বন্ধ করা হয়। অথচ রোববার তারা আবারও সেখানে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালায়।

এ ব্যাপারে জয়পুরহাট-২০ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ ইমরান হোসেন যুগান্তরকে বলেন, সীমান্ত পরিস্থিতি এখন শান্ত ও নিয়ন্ত্রণে রয়েছে। আমরা কোনো অবস্থায় কাঁটাতারের বেড়া নির্মাণ করতে দেব না।

তিনি আরও জানান, এ ব্যাপারে সোমবার পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com