March 4, 2026, 10:44 am
Title :
দুবাইয়ে মার্কিন দূতাবাসে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, রিয়াদে ড্রোন হামলায় সিআইএ স্টেশন ক্ষতিগ্রস্ত গলা কেটে শিশু হত্যাকাণ্ডের মূল আসামি গ্রেপ্তার ‘সরকার জুলাই সনদ বাস্তবায়ন থেকে সরে দাঁড়ালে তা হবে জনপ্রত্যাশার পরিপন্থি’ সহঅভিনেত্রীকে মারধরের অভিযোগে মুখ খুললেন তিশা পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচনের প্রতীক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কবে, জানালেন প্রতিমন্ত্রী ইসরায়েলের হামলায় লেবাননে নিহত ৪, আহত ৬ এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব ইকরা আত্মহত্যা মামলায় আসামি নন তিথি, জানাল পুলিশ ইরানের হামলার ভয়ে দ্রুত সাইপ্রাসে ডেস্ট্রয়ার ও হেলিকপ্টার পাঠাচ্ছে যুক্তরাজ্য

শীতের মধ্যে সারাদেশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আভাস

Reporter Name
  • Update Time : Tuesday, December 30, 2025
  • 119 Time View

নিউজ ডেস্ক:
সারাদেশে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে সংস্থাটি দেশজুড়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আভাসও দিয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্ভাবাসে এ কথা জানান আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আফরোজা সুলতানা।

পূর্ভাবাসে বলা হয়েছে, সারাদেশে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

আরও বলা হয়েছে, সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের গোপালগঞ্জ ও বাঘবাড়ীতে ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া টাঙ্গাইল, ফরিদপুর, সৈয়দপুর, শ্রীমঙ্গল ও পটুয়াখালীতে সামান্য বৃষ্টি হয়েছে। একই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল বান্দরবানে ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল নিকলিতে ১১ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com