November 17, 2026, 7:52 pm
Title :
চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষতা অর্জনের আহ্বান ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পরও কূটনীতির পক্ষে ইরান প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজনৈতিক আনুগত্য নয়, মেধাকে গুরুত্ব দিন: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাফেজদের ‘নেক্সাস’ উপহার! নেপথ্যে কারা? পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের অষ্টম ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত দর্জি থেকে ফ্রিল্যান্সার, প্রশিক্ষণ থেকে উদ্যোক্তা—তরুণদের সাফল্যের অনুপ্রেরণাদায়ী গল্প প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯০ হাজার টাকা

পৌষসংক্রান্তিতে সাকরাইনে মুখর পুরান ঢাকা

Reporter Name
  • Update Time : Thursday, January 15, 2026
  • 105 Time View

দেশের বিভিন্ন অঞ্চলে গতকাল বুধবার উদযাপিত হয়েছে ঐতিহ্যবাহী সাকরাইন উৎসব। পৌষের বিদায়বেলায় পুরান ঢাকার আকাশ রঙিন হয়ে ওঠে নানা রং ও নকশার ঘুড়িতে। দিনভর এই ঘুড়ি উৎসবে মেতে ওঠে ছেলে-বুড়োরা।

গতকাল সকাল থেকেই পুরান ঢাকার নারিন্দা, গেণ্ডারিয়া, লক্ষ্মীবাজার ও সূত্রাপুর এলাকার বাড়ির ছাদগুলোতে ছিল উপচে পড়া ভিড়।

ছোট-বড় সবার হাতেই ছিল নাটাই আর সুতা। আকাশে উড়েছে নানা ধরনের বাহারি নাম ও নকশার ঘুড়ি—চিল ঘুড়ি, পতিঙ্গা ঘুড়ি, চক্ষুদার ঘুড়ি, গয়দার ঘুড়ি, মাছরাঙা ঘুড়ি। এক ছাদের সঙ্গে অন্য ছাদের ঘুড়ি কাটাকাটির তুমুল লড়াইও ছিল এ উৎসবে।
সাকরাইনে উৎসবে মুখর ছিল পুরান ঢাকার শাঁখারীবাজার, তাঁতিবাজার, কলতাবাজার, শিংটোলা, কাগজীটোলা, বাংলাবাজার, ফরাশগঞ্জ, বানিয়ানগর এলাকাও।

সাকরাইন উৎসবটি সাধারণত পৌষসংক্রান্তি বা পৌষের শেষ দিনে হয়।
উৎসবের সপ্তাহখানেক আগেই এলাকার ছেলে-মেয়েরা ঘুড়ি, নাটাই, আতশবাজি, ফানুস প্রস্তুত করতে থাকে। একসময়ের শান্ত সাকরাইনে এখন যোগ হয়েছে আধুনিক জৌলুস। এখন শুধু ঘুড়ি আর স্থানীয় উপকরণেই সীমাবদ্ধ নেই এই উৎসব।

যোগ হয়েছে ডিজে পার্টি, লেজার শো ও আতশবাজি, যা নিয়ে প্রবীণদের মধ্যে রয়েছে আক্ষেপ। তবে ঘিঞ্জি এলাকায় ফানুস ও আতশবাজির ঝুঁকি বিবেচনায় প্রশাসনের পক্ষ থেকে কড়াকড়ি থাকলেও সন্ধ্যার পর আকাশ আলোকিত করার প্রস্তুতি নিয়েছেন স্থানীয়দের কেউ কেউ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com