July 4, 2026, 9:44 pm
Title :
দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী গুলিস্তানে জামায়াতের মিছিলে হামলা, আহত ১৫, আশঙ্কাজনক ৩ একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা: সোহেল তাজ মার্কিন স্বাধীনতার ২৫০তম বার্ষিকীতে ট্রাম্পকে চিঠি পাঠালেন প্রধানমন্ত্রী তারেক রহমান এইচএসসিতে কেন্দ্র থেকে বেরিয়ে জানলো প্রশ্ন ছিল ভুল, বিপাকে ১০০ পরীক্ষার্থী গণভোট বাস্তবায়ন ও সীমান্ত সুরক্ষার দাবিতে ‘জুলাই পদযাত্রা’ ঘোষণা এনসিপির ইরানের হাতে হরমুজ প্রণালীর চেয়েও শক্তিশালী হাতিয়ার রয়েছে: রাশিয়া খামেনি হত্যার প্রতিশোধের অঙ্গীকার ইরানের সেনাপ্রধানের ১২ সপ্তাহের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ হবে: সমাজকল্যাণমন্ত্রী আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে অবাক হবো: সাকিব আল হাসান

আগে দেশের অর্থনীতি আইসিইউতে ছিল, এখন কেবিনে: অর্থ উপদেষ্টা

Reporter Name
  • Update Time : Monday, January 19, 2026
  • 58 Time View

নিউজ ডেস্ক:
আগে দেশের অর্থনীতি আইসিইউতে ছিল, এখন তা কেবিনে স্থানান্তরিত হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, মাত্র দেড় বছরে অন্তর্বর্তী সরকার দেশের অর্থনীতিকে খাদের কিনার থেকে তুলে এনেছে। সোমবার (১৯ জানুয়ারি) চাঁদপুর হাসান আলী স্কুল মাঠে ভোটের গাড়ি কার্যক্রম ও গণভোট সংক্রান্ত স্টল পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, ‘ফরেন এক্সচেঞ্জ মার্কেট টালমাটাল অবস্থা থেকে স্থিতিশীল করা হয়েছে। রেমিট্যান্স ভালো অবস্থায় আছে। এক্সপোর্ট এগিয়ে গেছে।’ তিনি বলেন, ‘দেশের অর্থনৈতিক অবস্থা এখন ভঙ্গুর অবস্থায় নেই। বরং তা ১৮ মিলিয়ন থেকে ৩২ মিলিয়নে উন্নীত করা সম্ভব হয়েছে।’

পাচার করা অর্থ ফেরত আনতে সময় লাগছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘দেশের অর্থনীতি আইসিইউ ছিল। এখন কিছুটা রিকভারি করেছে।’

নির্বাচন সম্পর্কে তিনি বলেন, ‘গণভোটে আমরা হ্যাঁ চাচ্ছি।’

নবম পে স্কেল সম্পর্কে তিনি বলেন, ‘আমরা পে-কমিশন করেছি। তারা রিপোর্ট দিলে এটিকে বাস্তবায়নের চেষ্টা করবো। তবে এখানে প্রচুর অর্থের সংস্থান দরকার হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com