March 3, 2026, 3:28 pm
Title :
যুদ্ধে ইরানে এ পর্যন্ত নিহত কত? ‘যেই জেলায় আ. লীগের কার্যক্রম শুরু হবে, সেই জেলায় হয় তারা থাকবে নয়তো এনসিপি থাকবে’ ইরান-ইসরায়েল ইস্যুতে এস এম জাহাঙ্গীর ‘ঐক্যবদ্ধ থাকলে মুসলিমদের ওপর এককভাবে দায় চাপানো যাবে না’ ইরানের ভেতর রয়েছে আরেক খামেনি দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, লারিজানির কড়া বার্তা মালিক-শ্রমিক সম্পর্কের অবনতি ঘটিয়ে একদল সুযোগ নিতে চায়: জামায়াত আমির আওয়ামী লীগ ও এনসিপি একসাথে থাকতে পারে না: নাহিদ ইসলাম আজ ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান এই যুদ্ধ কিছু সময়ের জন্য, বছর ধরে চলবে না: নেতানিয়াহু

পে-স্কেলের সঙ্গে নির্বাচনের সম্পর্ক নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

Reporter Name
  • Update Time : Wednesday, January 21, 2026
  • 49 Time View

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, নতুন পে-স্কেলের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। মঙ্গলবার (২০ জানুয়ারি) সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বুধবার (২১ জানুয়ারি) প্রধান উপদেষ্টার কাছে পে-স্কেলের প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানান অর্থ উপদেষ্টা।

সালেহউদ্দিন আহমেদ বলেন, নতুন পে-স্কেল বাজারে কোনো বিরূপ প্রভাব ফেলবে না। কারণ সরকার সরবরাহ পক্ষ (সাপ্লাই সাইড) শক্তিশালী রাখার দিকে গুরুত্ব দিচ্ছে।

তিনি বলেন, সরকারি কর্মচারী, শিক্ষক, ছাত্র, বিভিন্ন অ্যাসোসিয়েশন, এমনকি অবসরপ্রাপ্ত পেনশনভোগী ও বয়স্ক নাগরিকদের মতামত নেয়া হয়েছে। সবার চাহিদা হুবহু বাস্তবায়ন সম্ভব না হলেও তাদের প্রয়োজন ও প্রত্যাশা সুপারিশে প্রতিফলিত হবে। কমিশনের সুপারিশগুলো যাচাই-বাছাইয়ের মধ্যদিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

অর্থ উপদেষ্টা আরও বলেন, কমিশন সদস্যরা সরকারি কর্মচারীদের স্বার্থ বিবেচনায় রেখেই সুপারিশ প্রস্তুত করেছেন এবং এতে তারা সন্তুষ্ট হবেন বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com