July 5, 2026, 12:33 am
Title :
জুলাইয়ের গণহত্যা ও গুমের বিচার এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মিরসরাইয়ে ১১ দলীয় জোটের বিক্ষোভ আঞ্চলিক বাণিজ্যের মূল কেন্দ্র হচ্ছে চট্টগ্রাম: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটি পরীক্ষিত বন্ধু : বিরোধীদলীয় নেতা দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী গুলিস্তানে জামায়াতের মিছিলে হামলা, আহত ১৫, আশঙ্কাজনক ৩ একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা: সোহেল তাজ মার্কিন স্বাধীনতার ২৫০তম বার্ষিকীতে ট্রাম্পকে চিঠি পাঠালেন প্রধানমন্ত্রী তারেক রহমান এইচএসসিতে কেন্দ্র থেকে বেরিয়ে জানলো প্রশ্ন ছিল ভুল, বিপাকে ১০০ পরীক্ষার্থী গণভোট বাস্তবায়ন ও সীমান্ত সুরক্ষার দাবিতে ‘জুলাই পদযাত্রা’ ঘোষণা এনসিপির ইরানের হাতে হরমুজ প্রণালীর চেয়েও শক্তিশালী হাতিয়ার রয়েছে: রাশিয়া

নির্বাচনের পর সংখ্যালঘু নির্যাতন হয়নি: প্রেস সচিব

Reporter Name
  • Update Time : Sunday, February 15, 2026
  • 79 Time View

নিউজ ডেস্ক:
নির্বাচন-পরবর্তী সহিংসতা বা সংখ্যালঘুদের ওপর হামলার কোনো ঘটনা এবার ঘটেনি বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রোববার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

প্রেস সচিব বলেন, এবারের নির্বাচন এমন একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে, যার ফলে দেশে গুম-খুনের ঘটনায় ক্ষতিগ্রস্ত দল এবং জুলাই বিপ্লবের নেতৃত্বদানকারীরা বিরোধী দলের প্রতিনিধিত্ব করবেন।

তিনি দাবি করেন, দেশের ইতিহাসে এবারই প্রথম কোনো নির্বাচনের পর সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা ঘটেনি। এ বিষয়ে নজর রাখতে সাংবাদিকদের প্রতিও আহ্বান জানান তিনি।

শফিকুল আলম জানান, শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ায় উপদেষ্টা পরিষদকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা। নির্বাচন কমিশনের পারফরম্যান্সেও উপদেষ্টা পরিষদ সন্তোষ প্রকাশ করেছে এবং তাদেরও ধন্যবাদ জানানো হয়েছে। উপদেষ্টা পরিষদের মতে, এ নির্বাচনের মাধ্যমে পুলিশ বাহিনী তাদের আত্মমর্যাদা ফিরে পেয়েছে।

হাতিয়ায় ধর্ষণের ঘটনার প্রসঙ্গে প্রেস সচিব বলেন, সরকার এ বিষয়ে একটি কমিটি গঠন করবে, যা ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করবে।

এছাড়া নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে সার্কভুক্ত সব দেশের পররাষ্ট্রমন্ত্রীদের পাশাপাশি কাতারের পররাষ্ট্রমন্ত্রীকেও আমন্ত্রণ জানানো হয়েছে বলে ব্রিফিংয়ে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com