নতুন সরকারের এমপি ও মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে যোগ দিতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান টেলিফোনে আমন্ত্রণ জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীকে। আমন্ত্রণ গ্রহণ করে তিনি শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার সম্মতি জানিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে টেলিফোনে তারেক রহমান শপথ অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশগ্রহণের জন্য বিশেষ আমন্ত্রণ জানান। বিষয়টি নিশ্চিত করেছেন হেফাজতে ইসলামের নেতা ও আমিরের ভাতিজা মাওলানা আবু মাখনুন মোহাম্মদ আজিজী।
তিনি জানান, হেফাজত আমিরের শারীরিক অবস্থা আগের তুলনায় কিছুটা স্থিতিশীল রয়েছে এবং চিকিৎসকদের পরামর্শ মেনে সীমিত পরিসরে কর্মসূচিতে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে অনুযায়ী শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে পরবর্তীতে নতুন সরকারের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।