July 5, 2026, 1:46 am
Title :
দখলদারদের বাধার মুখে খাল না কেটে ফিরে এলেন এমপি-ডিসি জুলাইয়ের গণহত্যা ও গুমের বিচার এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মিরসরাইয়ে ১১ দলীয় জোটের বিক্ষোভ আঞ্চলিক বাণিজ্যের মূল কেন্দ্র হচ্ছে চট্টগ্রাম: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটি পরীক্ষিত বন্ধু : বিরোধীদলীয় নেতা দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী গুলিস্তানে জামায়াতের মিছিলে হামলা, আহত ১৫, আশঙ্কাজনক ৩ একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা: সোহেল তাজ মার্কিন স্বাধীনতার ২৫০তম বার্ষিকীতে ট্রাম্পকে চিঠি পাঠালেন প্রধানমন্ত্রী তারেক রহমান এইচএসসিতে কেন্দ্র থেকে বেরিয়ে জানলো প্রশ্ন ছিল ভুল, বিপাকে ১০০ পরীক্ষার্থী গণভোট বাস্তবায়ন ও সীমান্ত সুরক্ষার দাবিতে ‘জুলাই পদযাত্রা’ ঘোষণা এনসিপির

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়; সমাজকল্যাণ মন্ত্রণালয় প্রতিমন্ত্রী দায়িত্বে ফারজানা শারমীন

Reporter Name
  • Update Time : Tuesday, February 17, 2026
  • 61 Time View

নিউজ ডেস্ক:
নাটোরের রাজনীতিতে আজ যুক্ত হলো এক গর্বের অধ্যায়। মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।

খবরটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) নির্বাচনী এলাকায় আনন্দের ঢেউ বয়ে যায়। দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দেয়। বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ, শুভেচ্ছা বিনিময় ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

লালপুর বাজার ও বাগাতিপাড়া উপজেলা সদরসহ আশপাশের গ্রামগুলোতে এখন উৎসবের আবহ। বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোশাররফ হোসেন বলেন, আমাদের মেয়ে আজ দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এটি কেবল একটি রাজনৈতিক পদপ্রাপ্তি নয়, পুরো নাটোর জেলার মানুষের জন্য গর্ব ও সম্মানের বিষয়। তিনি ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে একজন শিক্ষিত ও দক্ষ নেতৃত্ব হিসেবে উল্লেখ করেন।

মোশাররফ হোসেন আরও বলেন, পুতুলের মাধ্যমে নারী ও শিশু অধিকার রক্ষা এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়ন সম্ভব হবে। তিনি আশা প্রকাশ করেন, নতুন প্রতিমন্ত্রীর নেতৃত্বে এলাকায় অবকাঠামোগত উন্নয়ন, নারী উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে।

তাঁর সততা ও নিষ্ঠা সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি এলাকার উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে বলে এলাকাবাসী বিশ্বাস করেন।

ব্যারিস্টার পুতুলের রাজনৈতিক পথচলায় রয়েছে পারিবারিক ঐতিহ্যের গভীর ছাপ। তাঁর পিতা সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের উন্নয়নমূলক কর্মকাণ্ড এখনো স্থানীয়দের মুখে মুখে ফেরে। সেই ধারাবাহিকতায় পুতুলের মন্ত্রিত্বকে অনেকে উন্নয়নের নতুন সম্ভাবনা হিসেবে দেখছেন। স্থানীয় শিক্ষক নেতা সাজেদুর সাজ্জাদ বলেন, আমরা চাই নারী শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের সুযোগ আরও বাড়ুক।

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ দুটি খাতই সরাসরি সাধারণ মানুষের জীবনের সঙ্গে জড়িত। ফলে পুতুলের দায়িত্বকে ঘিরে প্রত্যাশা অনেক বেশি। তরুণ সমাজকর্মী রাবেয়া খাতুন সুরভী জানান, একজন শিক্ষিত ও পেশাদার নারী নেতৃত্ব পাওয়ায় তৃণমূল পর্যায়ে নারীদের জন্য কার্যকর উদ্যোগ নেওয়া সহজ হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকে মন্তব্য করেছেন, এই নেতৃত্বে সামাজিক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, উত্তরাঞ্চলের একটি জেলা থেকে গুরুত্বপূর্ণ দুটি মন্ত্রণালয়ে প্রতিনিধিত্ব পাওয়া আঞ্চলিক ভারসাম্য রক্ষার ক্ষেত্রেও তাৎপর্যপূর্ণ। তবে গৌরবের পাশাপাশি তাঁর সামনে চ্যালেঞ্জও রয়েছে। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং সমাজকল্যাণ ভাতার স্বচ্ছ বণ্টন নিশ্চিত করাই হবে প্রধান কাজ। আপাতত নাটোরে উৎসবের রেশ কাটেনি; মানুষ এখন তাঁর হাত ধরে ইতিবাচক পরিবর্তনের অপেক্ষা করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com