February 20, 2026, 5:32 am
Title :
হতদরিদ্র ও মধ্যবিত্ত পরিবার পাবেন ‘ফ্যামিলি কার্ড’, মাসে সর্বোচ্চ ২,৫০০ টাকা সহায়তা দলীয় পরিচয়ের কারণে কেউ জুলুমের শিকার যেন না হয়: জামায়াত আমির জনগণের পুলিশ হন, কোনো দল বা ব্যক্তির পুলিশ হবেন না : আশরাফ উদ্দিন নিজান নগরীকে বিলবোর্ডমুক্ত করার ঘোষণা চসিক মেয়রের প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক হলেন ডা. মনোয়ারুল কাদির বিটু ইসির ১৫ জনকে চাকরি থেকে অব্যাহতি ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের ভাই অ্যান্ড্রু গ্রেপ্তার চীনের দখলে রাশিয়ায় বিদেশি গাড়ির বাজার নতুন সরকার ‘সিন্ডিকেট’ ভেঙে দেবে সে অপেক্ষায় আছি: ড. দেবপ্রিয় ভট্টাচার্য গাজায় বিশাল সামরিক ঘাঁটি বানাতে চান ট্রাম্প

জনগণের পুলিশ হন, কোনো দল বা ব্যক্তির পুলিশ হবেন না : আশরাফ উদ্দিন নিজান

Reporter Name
  • Update Time : Friday, February 20, 2026
  • 16 Time View
লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান এমপি বলেছেন, এই বাংলাদেশে কোনো পুলিশ ঘুষ খেতে পারবে না। ওসি সাহেব ঘুষ খেতে পারবেন না। কোনো রাজনীতিবিদ ঘুষ খেতে পারবেন না। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বার জনপ্রতিনিধি ও এমপি-মন্ত্রীরা ঘুষ খেতে পারবের না।

এই শপথ নিয়েই আমাদের ছেলেরা বুকের রক্ত দিয়েছে। এসব আমার নেতা তারেক রহমান বরদাশত করবেন না। আমি তার একজন ক্ষুদ্র কর্মী হয়ে আমিও বরদাশত করব না। 

তিনি বলেন, আমি নির্বাচনের আগেও বলছি, আপনারা কেউ মাছ ঘাটে গিয়ে চাঁদা তুলবেন না, সুপারিশ করবেন না।

থানায় যাবেন না, কোন সুপারিশও করবেন না। কোনো ধরনের চাঁদাবাজি ও অবৈধ তদবির বাণিজ্য আর চলবে না। এবং যে সকল পুলিশ ভাইয়েরা ঘুষ-দুর্নীতি করবেন, আপনাদেরকে হুঁশিয়ারি দিচ্ছি- আপনারা জনগণের পুলিশ হন, কোনো দল বা ব্যক্তির পুলিশ হবেন না। আইনের শাসন প্রতিষ্ঠা করুন।
 

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এবিএম আশরাফ উদ্দিন নিজানের এমন একটি বক্তব্য হঠাৎ ভাইরাল হয়। এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদাবাজি এবং সাধারণ মানুষের ওপর সহিংসতার অভিযোগ এনে নিজ দলের ২৬ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করে আলোচনায় আসেন ৩ বারের এ সংসদ সদস্য।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘জিরো টলারেন্স’ ঘোষণার প্রতিফলন ঘটিয়ে এই পদক্ষেপ নিয়েছেন দলটির নবনির্বাচিত সংসদ সদস্য নিজান। ওই মামলায় বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তারও করা হয়। অনেকেই মামলার ভয়ে বাড়ি ছাড়া।

এমন অবস্থায় এমপি নিজানের কঠোরতায় লক্ষ্মীপুর-৪ আসনের রামগতি-কমলনগরের নেতাকর্মীরা অনেকটা আতঙ্কে রয়েছেন। নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে শুরু করেন তিনি। 

এ বিষয়ে আশরাফ উদ্দিন নিজান কালের কণ্ঠকে বলেন, বাংলাদেশ নামের এই রাষ্ট্রটি ৩টি মূলনীতির উপর ভিত্তি করে স্বাধীন হয়েছে। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার। স্বাধীনতার ৫৪ বছরেও আমরা এই ৩টি মূলনীতি বাস্তবায়ন করতে পারিনি৷ এবার সেই সুযোগ এসেছে। আমরা সুযোগটি কাজে লাগাতে চাই। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। ইনসাফের বাংলাদেশ, হকের বাংলাদেশ গড়তে এবার আমরা কঠোর থেকে কঠোর হব। স্বাধীন বাংলাদেশে কোন মব সৃষ্টি করতে দেওয়া হবে না। দলাদলি থাকবে না। ঘুষ-দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাই এক হয়ে কাজ করতে চাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com