February 22, 2026, 9:02 pm
Title :
সহিংসতা বন্ধ না হলে আরেকটি অভ্যুত্থানের সাক্ষী হতে পারে বাংলাদেশ: গোলাম পরওয়ার বাংলাদেশের সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক জোরদারে ভারত আগ্রহী: হাইকমিশনার প্রণয় ভার্মা ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস থার্ড টার্মিনাল চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে ইসির বক্তব্য বিভ্রান্তিকর: আসিফ মাহমুদ বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে আলোচনায় জুবাইদা-জাইমা-শর্মিলা পাবনায় আওয়ামী লীগ কার্যালয়ের পতাকা উত্তোলন, গ্রেপ্তার ২ নির্দিষ্ট সময়ে অফিসে উপস্থিত থাকার তাগিদ প্রধানমন্ত্রীর বিএনপি একদিকে ফ্যামিলি কার্ডের কথা বলে, অন্যদিকে ফ্যামিলিতেই হামলা চালায়: আখতার হোসেন ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে পাশে থাকবে চীন

মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না:হাফিজ উদ্দিন

Reporter Name
  • Update Time : Sunday, February 22, 2026
  • 5 Time View

নিউজ ডেস্ক:

মহান মুক্তিযুদ্ধই বাংলাদেশের স্বাধীনতার মূল ভিত্তি বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না।

রোববার (২২ ফেব্রুয়ারি) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)-এর সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুক্তিযুদ্ধের চেতনার রাজনৈতিক অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে মুক্তিযুদ্ধের ইতিহাস এবং চেতনার এত বেশি অপব্যবহার হয়েছে যে এর ফলে তরুণ প্রজন্ম সঠিক ইতিহাস জানা থেকে বঞ্চিত হয়েছে। মুক্তিযোদ্ধারা কী অসীম ত্যাগ ও তিতিক্ষার মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করেছেন, তা আমাদের নতুন প্রজন্মের অনেকেরই অজানা।

মন্ত্রী আরও বলেন, ‘আমাদের মনে রাখতে হবে, মুক্তিযুদ্ধই এই রাষ্ট্রের জন্মের মূল ভিত্তি।’ সভায় প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাই এবং সঠিক ইতিহাস সংরক্ষণে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

মতবিনিময় সভায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী, জামুকার সদস্যরা এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com