July 5, 2026, 8:10 pm
Title :
পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি সারা দেশে আ.লীগের অফিসগুলো আমরা পুড়িয়ে দিয়েছিলাম: রাকিব ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন, আদেশের তারিখ নির্ধারণ সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা শেখ মুজিব স্বাধীনতা চাননি, পাকিস্তানের মুখ্যমন্ত্রী হতে চেয়েছিলেন: বুলু জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন ৮ যুদ্ধ মিটমাট করেছি, তবু নোবেল পেলাম না: ট্রাম্প কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার দেশে ফিরতে কোনো আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটর

১০ মার্চ বগুড়ায় ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : Friday, February 27, 2026
  • 63 Time View

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১০ মার্চ বগুড়া সদর উপজেলায় ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী ও বগুড়া-২ আসনের সংসদ সদস্য মীর শাহে আলম এ তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার দুপুরে তিনি বগুড়ার মহাস্থান শাহ সুলতান (রা.) মাজার মসজিদে নামাজ পড়তে গিয়ে এ কথা বলেন তিনি।

মীর শাহে আলম জানান, ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্পের আওতায় বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের গোপালবাড়ী গ্রামকে বেছে নেওয়া হয়েছে। ওই গ্রামে বৃহস্পতিবার থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছেন সমাজসেবা বিভাগে কর্মরতরা।

এদিকে ফ্যামিলি কার্ড বিষয়ে ইতিমধ্যে জেলা প্রশাসককে জেলা কমিটির সভাপতি ও উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি করে কমিটি গঠন করা হয়েছে।

তথ্য সংগ্রহকারীরা জানান, জেলার মধ্যে প্রথম পাইলট প্রকল্প হিসেবে সদরের গোপালবাড়ীকে নেওয়া হয়েছে। ওই গ্রামে মোট ৮০৫টি পরিবার রয়েছে। তাদের মধ্যে থেকে হতদরিদ্র, অতিদরিদ্র এবং আর্থিক ঝুঁকিপূর্ণ যেসব পরিবার রয়েছে তাদেরকে প্রাথমিকভাবে এর আওতাভুক্ত করা হচ্ছে। ওই পরিবারের নারীদের জাতীয় পরিচয়পত্র, ছবি এবং অন্য কোনো ভাতা পান কিনা এ ধরনের ৪৭টি তথ্য লিপিবদ্ধ করা হচ্ছে। তথ্য সংগ্রহ শেষে কম্পিউটার প্রোগ্রামিংয়ের মাধ্যমে তথ্য যাচাই-বাছাই করা হবে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তথ্য সংগ্রহের কাজ শেষ হবে।

বগুড়া সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, ফ্যমিলি কার্ড পাবেন পরিবারের নারীরা, তাই নারীদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। নারীরা প্রত্যেকে ২ হাজার ৫০০ টাকা করে পাবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com