‘জুলাই না থাকলে যমুনা-ইলেকশন-সরকার কোনোকিছুরই অস্তিত্ব থাকবে না’
Reporter Name
Update Time :
Friday, March 6, 2026
9 Time View
‘জুলাই না থাকলে যমুনা-ইলেকশন-সরকার কোনোকিছুরই অস্তিত্ব থাকবে না’
জুলাই শহীদদের সঙ্গে কেউ বেইমানি করতে চাইলে তাদের প্রতিহত করা হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। শুক্রবার (৬ মার্ট) বিকেলে রাজধানীর একটি হোটেলে খেলাফত মজলিস আয়োজিত ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জামায়াত আমির বলেন, জুলাই যদি না থাকে, তবে যমুনা, ইলেকশন, সরকার কোনোকিছুরই অস্তিত্ব থাকবে না। অনুষ্ঠানে বিএনপি, জামায়াত, ইসলামি আন্দোলন, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও দলটির শীর্ষ নেতৃবৃন্দ অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খেলাফত মজলিস আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ। তিনি বলেন, ক্ষমতা নেওয়ার পর থেকেই প্রতিশ্রুতি ভঙ্গ করছে সরকার। আর এনসিপি নেতা সারজিস আলম বলেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনে...
জুলাই শহীদদের সঙ্গে কেউ বেইমানি করতে চাইলে তাদের প্রতিহত করা হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। শুক্রবার (৬ মার্ট) বিকেলে রাজধানীর একটি হোটেলে খেলাফত মজলিস আয়োজিত ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জামায়াত আমির বলেন, জুলাই যদি না থাকে, তবে যমুনা, ইলেকশন, সরকার কোনোকিছুরই অস্তিত্ব থাকবে না।
অনুষ্ঠানে বিএনপি, জামায়াত, ইসলামি আন্দোলন, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও দলটির শীর্ষ নেতৃবৃন্দ অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খেলাফত মজলিস আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ।
তিনি বলেন, ক্ষমতা নেওয়ার পর থেকেই প্রতিশ্রুতি ভঙ্গ করছে সরকার।
আর এনসিপি নেতা সারজিস আলম বলেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনে জনগণের ভোটাধিকার রক্ষা করতে হবে।