March 13, 2026, 4:49 am
Title :
শফিকুর রহমানকে বিরোধীদলীয় নেতা ও তাহেরকে উপনেতার স্বীকৃতি দিলেন স্পিকার কিছু দেশের জাহাজকে হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি দিলো ইরান ছয় ঘণ্টা পর ইসরায়েলে ফের মিসাইল ছুড়ল ইরান ‘আপনার কণ্ঠ ছাড়া সংসদ যেন অসম্পূর্ণ মনে হয়’: হাদিকে নিয়ে হাসনাত ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে অংশ না নেওয়ায় সৌদিকে ভয়াবাহ ‘পরিণাম’ ভোগ করার হুঁশিয়ারি মার্কিন সিনেটর তেহরানে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল নিবিড় পর্যবেক্ষণে মির্জা আব্বাস, নেওয়া হতে পারে সিঙ্গাপুরে আমরা বিশ্বাস করি, সরকারি দলের শুভবুদ্ধির উদয় ঘটবে : নাহিদ ইসলাম ঈদে ৬ দিন ট্রাক কাভার্ডভ্যান-লরি চলাচল বন্ধ সংসদে খালেদা জিয়াকে নিয়ে আল মাহমুদের কবিতা পাঠ করলেন মির্জা ফখরুল

নিবিড় পর্যবেক্ষণে মির্জা আব্বাস, নেওয়া হতে পারে সিঙ্গাপুরে

Reporter Name
  • Update Time : Friday, March 13, 2026
  • 26 Time View

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়া হতে পারে।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে তার ঘনিষ্ঠ সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানিয়েছে, শারীরিক অবস্থার কথা বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়া হতে পারে।

একই দিন সন্ধ্যায় মির্জা আব্বাসকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন জামায়াতে ইসলামীর আমির এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। হাসপাতালে অবস্থানকালে ডা. শফিকুর রহমান মির্জা আব্বাসের স্ত্রীর সঙ্গে কথা বলেন এবং তার শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসার বিষয়ে বিস্তারিত খোঁজ নেন। এ সময় তিনি মহান রবের কাছে দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করেন।

হাসপাতালে পরিদর্শনকালে জামায়াত আমিরের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের মেডিকেল থানা শাখার সভাপতি ডা. এস এম খালিদুজ্জামান।

এর আগে বুধবার (১১ মার্চ) ইফতারে পানি পান করার সময় হঠাৎ করেই জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। অবস্থার উন্নতি না হওয়ায় গভীর রাতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

মির্জা আব্বাসের সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস তার স্বামীর (মির্জা আব্বাস) সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com