March 25, 2026, 4:58 pm
Title :
হরমুজে ‘মধ্যস্থতাকারী’ পাকিস্তানের জাহাজ আটকাল ইরান ‘চোখের বদলে মাথা নেব’— যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের ট্রাম্পের শান্তি প্রস্তাবে কী আছে? শর্ত মানলে ইরান যা পাবে ! স্বাধীনতার ৫৫ বছরে বহু অপূর্ণ প্রত্যাশা ও জুলাই সনদের বাস্তবায়ন চাইলেন শফিকুর রহমান মধ্যপ্রাচ্য সংকট নিরসনে ইরানকে মধ্যস্থতার প্রস্তাব পাকিস্তানের যুক্তরাষ্ট্রের আলোচনা কূটনীতির নামে চরম বিশ্বাসঘাতকতা: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ‘তেলের দাম ১৫০ ডলারে পৌঁছালে বিশ্বব্যাপী মন্দার ঝুঁকি আছে’ জ্বালানির দাম বাড়ানোর পরিকল্পনা নেই: তথ্যমন্ত্রী হরমুজ সংকটে তেলের উৎপাদন কমাতে বাধ্য হয়েছে কুয়েত মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান

ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা দিলেন হাসনাত

Reporter Name
  • Update Time : Wednesday, March 25, 2026
  • 25 Time View

ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ ও গরিব জনসাধারণের মাঝে বিতরণের জন্য সরকার ১০ লাখ টাকার মানবিক সহায়তা বরাদ্দ করেছিল। এই অর্থ সংসদ সদস্য বা স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে দুস্থ জনগোষ্ঠীর মাঝে বিতরণ করা হয়। সেই বরাদ্দ ও বিতরণের হিসাব দিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

বুধবার (২৪ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসে নিজ আসনে বরাদ্দের এসব অর্থ বিতরণের পূর্ণাঙ্গ তালিকা জনসমক্ষে প্রকাশ করেছেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। স্ট্যাটাসে তিনি বরাদ্দ পাওয়া সুবিধাভোগীদের নামের তালিকা সংবলিত কিছু ছবিও যুক্ত করে দেন।

স্ট্যাটাসে হাসনাত আব্দুল্লাহ লিখেন, ‘পবিত্র ঈদ উল ফিতর-২০২৬ উপলক্ষ্যে দেবিদ্বারের দুঃস্থ ও গরিব জনসাধারণের মাঝে মানবিক সহায়তা হিসেবে বিতরণে জন্য যে দশ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিলো, সেটি যথাযথভাবে বিতরণ করা হয়েছে।

তিনি জানান, দেবিদ্বার উপজেলা ১৫ ইউনিয়ন ও একটি পৌরসভার ১৪৪ ওয়ার্ডে এই অর্থ সহায়তা পৌঁছে দেয়া হয়। ব্যক্তিগত তথ্য নিরাপত্তার জন্য এনআইডি ও মোবাইল নম্বর ঢেকে দেওয়া হয়েছে। প্রশাসনিক অনুসন্ধানের জন্য যেকোনো তথ্য উন্মুক্তযোগ্য।

কুমিল্লা-৪ আসনের এমপি আরও জানান, এই বরাদ্দ কার্যক্রমের আওতায় তালিকায় অন্তর্ভুক্ত ১০০০ জন ব্যক্তিকে নগদ ১০০০ টাকা করে মোট ১০ লাখ টাকা দেওয়া হয়েছে। এছাড়া একই তালিকার অবশিষ্ট ৫০০ জনকে ব্যক্তি উদ্যোগে ঈদ সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।

এসব অর্থ ও সহায়তা বিতরণের ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হয়নি উল্লেখ করে হাসনাত জানান, প্রতিটি ওয়ার্ডের সবচেয়ে সুবিধাবঞ্চিত মানুষের কাছে এই সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে। যেহেতু একইসঙ্গে লিস্ট করা হয়েছে সেজন্য পুরো লিস্টই উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com