April 11, 2026, 5:38 am
Title :
লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ আজ ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক, আলোচনার ভিত্তি হবে ইরানের ‘১০ দফা পরিকল্পনা’ ইরান যুদ্ধে পেন্টাগনের ‘মিথ্যাচারের’ কথা ফাঁস করলেন খোদ মার্কিন সেনারা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের বাসার বাবুর্চিও কোটিপতি পাওনাদারের কিল-ঘুষিতে প্রাণ গেল ব্যবসায়ীর চট্টগ্রামে মিলল ১৫ কোটি টাকার ইয়াবা প্রশ্নফাঁসের চেষ্টা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর সংরক্ষিত নারী আসনে প্রথমদিনেই বিএনপির মনোনয়ন ফরম বিক্রি ৫ শতাধিক ধামরাইয়ে এনসিপির পদ বঞ্চিত নেতা-কর্মীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ জয়া এত রসগোল্লা খায়, তবু মোটা হয় না: প্রসেনজিৎ

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ

Reporter Name
  • Update Time : Saturday, April 11, 2026
  • 19 Time View

পদত্যাগের ঘোষণা দিয়েছেন লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন। শুক্রবার (১০ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফায়েড আইডি থেকে দেয়া এক পোস্টে পদত্যাগের বিষয়টি জানিয়েছেন তিনি।

রাত ১১টা ৩৫ মিনিটে দেয়া ওই পোস্টে আকবর হোসেন লিখেছেন, ‘Dear all- লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ থেকে আমি পদত্যাগ করেছি। একান্ত ব্যক্তিগত ও পারিবারিক কারণে সেখানে দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। বিষয়টির সঙ্গে অন্য কোনও কিছুর সম্পর্ক নেই। ধন্যবাদ।’

এর আগে ২০২৪ সালের নভেম্বরে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে তাকে নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তী সরকার। ওই সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ২ বছরের জন্য তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছিল।

উল্লেখ্য, লন্ডনে প্রেস মিনিস্টার পদে নিয়োগের আগে বিবিসি বাংলার ঢাকা অফিসে জ্যেষ্ঠ সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন আকবর হোসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com