August 17, 2026, 12:00 pm
Title :
মৃত্যুদণ্ড থেকে খালাস চাওয়া আবুল কালামের আপিল গ্রহণের শুনানি ৩১ আগস্ট ১৮০ দিনে কতটা এগোল বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতি, ঝুলে আছে কত জনগণের অর্থ লোপাট যেন বন্ধ করা যায় সর্বাত্মক চেষ্টা করছি রাজনীতির জমিদারি প্রথা ভেঙ্গে নিরাপদ ক্যাম্পাস চাই। সকালে ভিডিও ভাইরাল, বিকেলেই পদ হারালেন ছাত্রদল নেতা নারায়ণগঞ্জে জমিয়তের জেলা-মহানগর কমিটি বিলুপ্ত ঘোষণা ইরানে ‘নতুন যুদ্ধ’ চালাবেন ট্রাম্প ইরান যুদ্ধে অংশ না নেওয়ায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের থমকে আছে উদ্যোগ, প্রাণ ফেরেনি অর্থনীতিতে প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরায়েলি মন্ত্রী

চট্টগ্রামে মাদক ও চাঁদাবাজি ঠেকাতে কঠোর নির্দেশনা

Reporter Name
  • Update Time : Wednesday, July 22, 2026
  • 47 Time View

মাদক, চাঁদাবাজি, কিশোর গ্যাং, চুরি ও ছিনতাইয়ের বিরুদ্ধে আরও কার্যকর অভিযান পরিচালনার জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সব ইউনিটকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) নগরীর দামপাড়া পুলিশ লাইন্সে মাসিক (জুলাই) কল্যাণ সভায় সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী এ নির্দেশনা দেন। আন্তর্জাতিক অঙ্গনে কৃতিত্ব অর্জন করায় সিএমপির কনস্টেবল জাকির হোসেন জনিকে সম্মাননা ও পুরস্কার দেওয়া হয়।

সভাপতির বক্তব্যে পুলিশ কমিশনার শওকত আলী আরও বলেন, সিএমপির প্রত্যেক সদস্যকে সততা, নিষ্ঠা, কর্তব্যপরায়ণতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে চুরি, ছিনতাই, মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং প্রতিরোধে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। কোনো গাফিলতি সহ্য করা হবে না।

এ সময় সভায় উপস্থিত ছিলেন- সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com