August 11, 2026, 2:44 am
Title :
হাইকোর্টে আগাম জামিন পেলেন এমপি গাজী নজরুল ইসলাম মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ‘মূল্যবান বন্ধু’ বললেন তারেক রহমান ১৯ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক, তবু পাস করেনি কেউ এসএসসির ফলাফল নিয়ে যুবদল সাধারণ সম্পাদকের আবেগঘন পোস্ট ধানমন্ডিতে উপড়ে পড়লো গাছ, দুমড়েমুচড়ে গেলো ৩ প্রাইভেটকার শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্ক, ফেসবুক পোস্টে যা বললেন শিক্ষামন্ত্রী নিরাপদ-পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ার অঙ্গীকারে ঢাবিতে ছাত্রদলের শোভাযাত্রা আসিয়ানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও উচ্চতায় নিতে সরকার অঙ্গীকারবদ্ধ: কৃষিমন্ত্রী স্ত্রীসহ সৌরভ গাঙ্গুলিকে খুনের হুমকি দিয়ে বাড়িতে চিঠি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সুস্থতা কামনা করলেন তারেক রহমান

জোড়া লাগা যমজ শিশুর চিকিৎসা হবে সরকারি খরচে: স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : Tuesday, August 11, 2026
  • 4 Time View

কুষ্টিয়ার দৌলতপুরের বিলগাথুয়া গ্রামের দোকানকর্মী নাহিদ হাসান ও সানজিদা আক্তার দম্পতির জোড়া লাগা যমজ শিশু জয়নব ও উম্মে কুলসুমের চিকিৎসা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সরকারি খরচে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

সোমবার রাত আটটার দিকে শিশু দুটিকে ঢামেক হাসপাতালের শিশু বিভাগের অধীন ভর্তি করা হয়। ভর্তির পরপরই তাদের খোঁজ নিতে হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দারিদ্র্যের কারণে চিকিৎসা করাতে না পেরে শিশুটির মা–বাবা তাদের নিয়ে গ্রামের বাড়ি চলে গিয়েছিলেন। পত্রিকায় এ নিয়ে সংবাদ প্রকাশের পর প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি শিশুটির মা–বাবার সঙ্গে যোগাযোগ করেন। তাঁদের আজ (সোমবার) চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসতে বলা হয়েছিল। তাঁর অনুরোধ তাঁরা রেখেছেন এবং তিনি তাঁদের আশ্বস্ত করেছেন যে শিশু দুটিকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হবে।

সাখাওয়াত হোসেন বলেন, হাসপাতালে থাকা বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে এবং প্রয়োজনে বাইরে থেকে চিকিৎসক এনে বোর্ড গঠন করে শিশু দুটির চিকিৎসা দেওয়া হবে। তিনি বলেন, শিশু দুটির চিকিৎসার সব খরচ সরকার বহন করবে। তাঁদের মা–বাবার সঙ্গে কথা বলা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের দৈনন্দিন খাবারের ব্যবস্থা করেছে। হাতখরচ হিসেবে তাঁদের পাঁচ হাজার টাকা দেওয়া হয়েছে।

তিন মাস সাত দিন আগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শিশু দুটির জন্ম হয়। নাহিদ ও সানজিদা দম্পতির আগে একটি ছেলে রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com