August 17, 2026, 7:41 am
Title :
সরকারের ১৮০ দিন পূর্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ জনসম্মুখে ডিএফওকে ফোন মন্ত্রীর, রেঞ্জ কর্মকর্তাকে বদলির অনুরোধ আওয়ামী লীগের বিরুদ্ধে কার্যকর তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর শিক্ষার্থী হেনস্থায় প্রভোস্টের পদত্যাগ ও সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি ছাত্রকে অবরুদ্ধ করে ‘ভয়ভীতি প্রদর্শন’, প্রভোস্ট বললেন ‘নাস্তা করিয়েছি’ তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু তোলা যাবে না: হাইকোর্ট নরসিংদী জেল ভেঙে পালানো জঙ্গি জুয়েল বোমাসহ গ্রেফতার মুখে নয়, জনগণের সামনে দেয়া ওয়াদা পালন করছে সরকার: প্রধানমন্ত্রী ধানমন্ডির গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে ছায়ানটের সংগীত শিক্ষা এক সপ্তাহে ডলারের দাম কমেছে ১ টাকার বেশি

মানসম্পন্ন হালাল ইকোসিস্টেম গড়ে তুলতে হবে: বাণিজ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : Thursday, August 13, 2026
  • 16 Time View

প্রচলিত রপ্তানি পণ্যের ওপর অতিনির্ভরতা কমিয়ে নতুন সম্ভাবনাময় খাতের দিকে নজর দেওয়ার তাগিদ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি বলেছেন, আসিয়ান অঞ্চলের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশকে একটি শক্তিশালী ও আন্তর্জাতিক মানসম্পন্ন হালাল ইকোসিস্টেম গড়ে তুলতে হবে। এর মাধ্যমে রপ্তানি বহুমুখীকরণের পাশাপাশি বৈশ্বিক হালাল বাজারে বাংলাদেশের অবস্থান শক্ত করা সম্ভব।

বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত ‘আসিয়ান অঞ্চলে হালাল ইকোসিস্টেম : বাংলাদেশের জন্য সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিআইআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল এএসএম রেদওয়ানুর রহমানের স্বাগত বক্তব্যের পর সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গবেষণা পরিচালক ড. মাহফুজ কবীর।

প্যানেল আলোচনায় অংশ নেন ইসলামিক ফাউন্ডেশনের হালাল সার্টিফিকেশন (লাইভস্টক) বিভাগের উপপরিচালক আকতার হোসেন এবং বিএসটিআইয়ের উপপরিচালক (হালাল সার্টিফিকেশন) এসএম আবু সাঈদ।

বাণিজ্যমন্ত্রী বলেন, হালাল অর্থনীতিকে শুধু খাদ্য ও পানীয়ের মধ্যে সীমাবদ্ধ রাখার সুযোগ নেই। খাদ্য, ওষুধ, প্রসাধনী, মোডেস্ট ফ্যাশন, পর্যটন, লজিস্টিকস, প্রযুক্তি, অর্থায়ন এবং আন্তর্জাতিক সার্টিফিকেশন-সবকিছুর সমন্বয়ে এটি একটি বৃহৎ বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থা হয়ে উঠেছে। তিনি বলেন, রপ্তানি বাড়াতে হলে আগে দেশের উৎপাদন সক্ষমতা বাড়াতে হবে। এ জন্য দেশি-বিদেশি বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগকারীদের জন্য নিরাপদ ও আকর্ষণীয় পরিবেশ নিশ্চিত করাও জরুরি।

বৈশ্বিক বাজারে অগ্রাধিকারমূলক প্রবেশাধিকারকে বিনিয়োগ আকর্ষণের অন্যতম শর্ত উলে­খ করে মন্ত্রী বলেন, এলডিসি উত্তরণের পর রপ্তানি সুবিধা ধরে রাখতে বিভিন্ন দেশের সঙ্গে এফটিএ, পিটিএ ও ইপিএ করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

সেমিনারে বক্তারা বলেন, বাংলাদেশের রপ্তানি খাত দীর্ঘদিন ধরে তৈরি পোশাকনির্ভর। ভবিষ্যতের বৈশ্বিক বাণিজ্যে প্রতিযোগিতা ধরে রাখতে পণ্য ও বাজার-দুই ক্ষেত্রেই বহুমুখীকরণ জরুরি। হালাল অর্থনীতি এ ক্ষেত্রে বড় সম্ভাবনার ক্ষেত্র হতে পারে।

সাম্প্রতিক বৈশ্বিক প্রবণতাও সেই সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। ডিনারস্ট্যান্ডার্ডের সর্বশেষ বৈশ্বিক ইসলামিক অর্থনীতি প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে হালাল অর্থনীতির প্রধান খাতগুলোতে মুসলিম ভোক্তাদের ব্যয় ছিল ২ দশমিক ৪৩ ট্রিলিয়ন ডলার, যা ২০২৮ সালে ৩ দশমিক ৩৬ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।

কৃষি ও খাদ্য বাণিজ্যে সহযোগিতা করবে নিউজিল্যান্ড: বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে কৃষি, খাদ্য নিরাপত্তা, প্রযুক্তি বিনিময় এবং বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার নিউজিল্যান্ডের ওয়েলিংটনে মিনিস্ট্রি ফর প্রাইমারী ইন্ডাস্ট্রিজে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খানের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল নিউজিল্যান্ডের মিনিস্ট্রি ফর প্রাইমারি ইন্ডাস্ট্রিজ (এমপিআই) এর দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক বাণিজ্যবিষয়ক প্রধান ডায়না রেইচের সঙ্গে এ বৈঠক করেন। বৈঠকে দুই দেশের মধ্যে কৃষি ও খাদ্যপণ্য সংক্রান্ত বাণিজ্য বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com