বিএনপির সহযোগী সংগঠন যুবদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটিতে স্থান না পাওয়া নেতারা আবারও রাজপথে নেমেছেন। বিগত সময়ে স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় থাকা ছাত্রদল ও যুবদলের পদবঞ্চিত সাবেক নেতারা নিজেদের অন্তর্ভুক্তির দাবিতে এই মানববন্ধনের আয়োজন করেন।নেতৃবৃন্দ অভিযোগ করেন, দীর্ঘদিনের ত্যাগী ও রাজপথের পরীক্ষিত কর্মীদের মূল্যায়ন না করায় সংগঠনের ভেতর ক্ষোভ সৃষ্টি হয়েছে। অবিলম্বে যথাযথ যাচাই-বাছাইয়ের মাধ্যমে কমিটিতে অন্তর্ভুক্তির দাবি জানিয়ে তারা দলীয় নীতিনির্ধারকদের হস্তক্ষেপ কামনা করেছেন।
বিএনপির সহযোগী সংগঠন যুবদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটিতে স্থান না পাওয়া নেতারা আবারও রাজপথে নেমেছেন। বিগত সময়ে স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় থাকা ছাত্রদল ও যুবদলের পদবঞ্চিত সাবেক নেতারা নিজেদের অন্তর্ভুক্তির দাবিতে এই মানববন্ধনের আয়োজন করেন।
নেতৃবৃন্দ অভিযোগ করেন, দীর্ঘদিনের ত্যাগী ও রাজপথের পরীক্ষিত কর্মীদের মূল্যায়ন না করায় সংগঠনের ভেতর ক্ষোভ সৃষ্টি হয়েছে। অবিলম্বে যথাযথ যাচাই-বাছাইয়ের মাধ্যমে কমিটিতে অন্তর্ভুক্তির দাবি জানিয়ে তারা দলীয় নীতিনির্ধারকদের হস্তক্ষেপ কামনা করেছেন।