August 15, 2026, 2:21 am
Title :
ইন্ডাস্ট্রি-একাডেমি মেলবন্ধনে বেকারত্ব কমবে: ইউজিসি সদস্য মামুন ১৫ আগস্ট ঘিরে যশোরে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী হাইকোর্টে ১২ কার্যদিবসে মোট ৬২৬৩৭ মামলা নিষ্পত্তি ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী পদে নিয়োগ পেলেন নারী ইউপি সদস্য সামিট এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, গ্রেফতার ৫ বাংলাদেশের বাড়তি ডিজেল চাহিদা বিবেচনা করবে ভারত: জয়সওয়াল নতুন নয়, বিদ্যমান ক্রীড়া স্থাপনা স্বয়ংসম্পূর্ণ করতে হবে হঠাৎ মানিকগঞ্জে সফরে হাসনাত আব্দুল্লাহ ১৫ আগস্ট উপলক্ষে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা, বিজিবি মোতায়েন

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী পদে নিয়োগ পেলেন নারী ইউপি সদস্য

Reporter Name
  • Update Time : Saturday, August 15, 2026
  • 3 Time View

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী হিসেবে এক নারী ইউপি সদস্যকে নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। পাইকেরছড়া ইউনিয়নের সংরক্ষিত নারী আসনের সদস্য রেহানা বেগমকে এই পদে মনোনীত করায় নিয়োগের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। অভিযোগ উঠেছে, নির্বাচিত জনপ্রতিনিধি এই দায়িত্বে থাকলে তথ্য যাচাই বা সুবিধাভোগী নির্বাচনের ক্ষেত্রে স্বজনপ্রীতির সুযোগ থাকতে পারে।

বিষয়টি নিয়ে গণমাধ্যম কর্মীরা যোগাযোগ করলে রেহানা বেগমের পক্ষ থেকে অসংলগ্ন উত্তর পাওয়া যায়। এ বিষয়ে ভূরুঙ্গামারীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ জানিয়েছেন, নীতিমালায় জনপ্রতিনিধিদের এমন পদে কাজ করার সুযোগ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আইন বহির্ভূত কোনো নিয়োগ হয়ে থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে বাদ দিয়ে তালিকা থেকে যোগ্য অন্য কাউকে দায়িত্ব দেওয়া হবে বলে তিনি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com