নারীদের উচ্চশিক্ষা প্রসারে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী জানিয়েছেন, দেশের নারী সমাজকে স্বনির্ভর ও শিক্ষিত করে গড়ে তুলতে স্নাতক পর্যায় পর্যন্ত তাদের সম্পূর্ণ শিক্ষাব্যয় রাষ্ট্র বহন করবে। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। তিনি আরও জানান, মেধাবী ছাত্রীদের উৎসাহিত করতে বিশেষ উপবৃত্তির ব্যবস্থাও করা হবে। প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য সহায়তার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দরিদ্র পরিবারের শিশুদের স্কুলে পাঠাতে উদ্বুদ্ধ করতে পর্যায়ক্রমে দেশের প্রায় এক কোটি ২০ লাখ শিশুকে স্কুল ব্যাগ ও পোশাক উপহার দেওয়া হবে। এছাড়া চার কোটি পরিবারকে পর্যায়ক্রমে 'ফ্যামিলি কার্ড'-এর আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে, যার মাধ্যমে প্রান্তিক নারীদের...
নারীদের উচ্চশিক্ষা প্রসারে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী জানিয়েছেন, দেশের নারী সমাজকে স্বনির্ভর ও শিক্ষিত করে গড়ে তুলতে স্নাতক পর্যায় পর্যন্ত তাদের সম্পূর্ণ শিক্ষাব্যয় রাষ্ট্র বহন করবে। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। তিনি আরও জানান, মেধাবী ছাত্রীদের উৎসাহিত করতে বিশেষ উপবৃত্তির ব্যবস্থাও করা হবে।
প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য সহায়তার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দরিদ্র পরিবারের শিশুদের স্কুলে পাঠাতে উদ্বুদ্ধ করতে পর্যায়ক্রমে দেশের প্রায় এক কোটি ২০ লাখ শিশুকে স্কুল ব্যাগ ও পোশাক উপহার দেওয়া হবে। এছাড়া চার কোটি পরিবারকে পর্যায়ক্রমে ‘ফ্যামিলি কার্ড’-এর আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে, যার মাধ্যমে প্রান্তিক নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করা সহজ হবে।