August 17, 2026, 2:13 am
Title :
ধানমন্ডির গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে ছায়ানটের সংগীত শিক্ষা এক সপ্তাহে ডলারের দাম কমেছে ১ টাকার বেশি প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ অন্যতম শ্রেষ্ঠ দেশ: সংস্কৃতিমন্ত্রী অফিসে সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে ডিএসসিসি প্রশাসকের আকস্মিক পরিদর্শন এমপি আয়নুল হকের ওপর হামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার ডেমরার একটি বাড়িতে বোমাসদৃশ বস্তুর সন্ধান যুক্তরাষ্ট্রে ওষুধের দাম কমলো ৬০ বছরে সর্বোচ্চ, কৃতিত্ব কার? ‘অর্থের অভাবে কোনো সম্ভাবনাময় উদ্যোগ থেমে থাকবে না’ মাদক সেবনের ভিডিও ভাইরালের পর ছাত্রদল নেতাকে বহিষ্কার বায়োফার্মাসিউটিক্যাল খাতে ১০ হাজার দক্ষ জনবল গড়বে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

তিস্তার ভাটিতে আরেকটি ব্যারাজ নির্মাণ করা হবে: ত্রাণমন্ত্রী

Reporter Name
  • Update Time : Sunday, August 16, 2026
  • 7 Time View

তিস্তা নদীর পানি ব্যবস্থাপনা নিয়ে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী আসাদুল হাবীব দুলু জানিয়েছেন, বর্ষাকালের অতিরিক্ত পানি ধরে রাখতে তিস্তার ভাটিতে নতুন একটি ব্যারাজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া তিস্তার সাথে যুক্ত ১৪টি শাখা নদী খনন ও গভীরতা বৃদ্ধির মাধ্যমে পানি সংরক্ষণের ব্যবস্থা করা হবে, যাতে শুষ্ক মৌসুমেও এই মহাপরিকল্পনা কার্যকর ভূমিকা রাখতে পারে। প্রতিবেশী দেশ থেকে পানি পাওয়ার নিশ্চয়তা না থাকলে বিকল্প ব্যবস্থা হিসেবে এই প্রকল্প দ্রুত বাস্তবায়ন করতে চায় সরকার।

রোববার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, রংপুর বিভাগের দুই কোটি মানুষের চিকিৎসা সেবার মূল কেন্দ্র এই হাসপাতালটির উন্নয়নে তিনি বিশেষ নজর দেবেন। হাসপাতালের জনবল সংকট দূর করার প্রস্তাব ইতোমধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং স্বাস্থ্যখাতে বাজেটের পরিমাণ বাড়ায় দ্রুতই এই সমস্যার সমাধান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া হাসপাতালের পুরনো ভবনের জায়গা সংকট নিরসনে নতুন ভবনের নির্মাণকাজ দ্রুত শেষ করার নির্দেশনা দিয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com