August 23, 2026, 6:15 am
Title :
গ্রিসে দাবানল ছড়ানোর অভিযোগে ইসরায়েলি নাগরিক আটক কলকাতায় অগ্নিকাণ্ড: কুষ্টিয়ায় পৌঁছেছে সাংবাদিক দেবাশীষসহ স্বজনদের মরদেহ ওসমানীনগরে মৃত্যুফাঁদ: ১৬ দিনে সড়কে ঝরল ১৬ প্রাণ এই সময়ে এআই সম্পর্কে জ্ঞানার্জন খুবই গুরুত্বপূর্ণ: আতিকুর রহমান আদমজী ইপিজেডে হঠাৎ শতাধিক নারী শ্রমিক অসুস্থ ২০৩১ সালের মধ্যে ৭ বিলিয়ন ডলারের অলংকার রপ্তানির লক্ষ্য বাজুসের এসএসসির নির্বাচনি পরীক্ষা অক্টোবরে, বোর্ড পরীক্ষা কবে? বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা পেলেন বস্তির প্রায় এক হাজার মানুষ ডিএমপির তেজগাঁও বিভাগে পুলিশের অভিযানে গ্রেফতার ৫৬ গেন্ডারিয়ায় ডিবির অভিযানে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার

বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা পেলেন বস্তির প্রায় এক হাজার মানুষ

Reporter Name
  • Update Time : Sunday, August 23, 2026
  • 4 Time View

রাজধানীর ভাসানটেক, কড়াইল এবং সাততলা বস্তির প্রায় এক হাজার অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দিয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। দিনব্যাপী এই বিশেষ স্বাস্থ্য ক্যাম্পের মাধ্যমে সুবিধাবঞ্চিত নারী-পুরুষদের চোখ পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিতরণ করা হয়। এছাড়া ছানি আক্রান্ত রোগীদের শনাক্ত করে তাদের বিনামূল্যে অপারেশনের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।

শনিবার আয়োজিত এই সেবা কার্যক্রমটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারসহ ফাউন্ডেশনের শীর্ষ স্থানীয় কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকরা। আয়োজকরা জানান, দরিদ্র মানুষেরা আর্থিক সংকটের কারণে চোখের সমস্যায় ভুগলেও সঠিক চিকিৎসা নিতে পারেন না। সেই মানবিক দিক বিবেচনা করেই তারা এই উদ্যোগ নিয়েছেন এবং ভবিষ্যতেও জনকল্যাণমূলক এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com