August 29, 2026, 11:59 am
Title :
ব্রাহ্মণবাড়িয়ার গান বন্ধের ইস্যুতে হাসনাতের সঙ্গে যে কথা হলো মাদানীর মাগুরায় প্রকাশ্যে পুলিশ সদস্যকে মারধর দেশমাতৃকার প্রয়োজনে সজাগ থাকো, কওমি শিক্ষার্থীদের রাশেদ খাঁন প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির গাছ কীটনাশক ঢেলে ধ্বংসের অভিযোগ ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ন্ত্রণ চুক্তির ঘোষণা ট্রাম্পের শাহবাগী সাজতে মাদরাসার ছাত্ররা তোমাদের সঙ্গে মাঠে নামেননি ভেনেজুয়েলার সঙ্গে বিশ্ব ইতিহাসে সবচেয়ে বড় তেল চুক্তি যুক্তরাষ্ট্রের খুলনায় মধ্যরাতে বিএনপির কার্যালয়ের সামনে বিস্ফোরণ হাসনাত আবদুল্লাহর যে বক্তব্যে উত্তপ্ত ব্রাহ্মণবাড়িয়া পত্রিকা: ‘পাঁচ মাস আগেই সতর্ক করা হয়েছিল’

দৈনিক ৫০০ টাকা মজুরি চান চা শ্রমিকরা

Reporter Name
  • Update Time : Saturday, August 29, 2026
  • 29 Time View

দৈনিক মজুরি ৫০০ টাকায় উন্নীত করা, ভূমি অধিকার নিশ্চিত করা এবং দীর্ঘদিনের ঝুলে থাকা ইউনিয়ন নির্বাচনের দাবিতে চট্টগ্রামের ফটিকছড়ির বারমাসিয়া চা বাগানে প্রতিবাদী সমাবেশ করেছেন চা শ্রমিকরা। শুক্রবার সকালে বাগান এলাকার কালিতলায় আয়োজিত এই সমাবেশে স্থানীয় শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে বাগান এলাকা প্রদক্ষিণ করে একটি বিক্ষোভ মিছিলও বের করেন তারা।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের আকাশচুম্বী দামের কারণে বর্তমান ১৮৭ টাকা দৈনিক মজুরিতে শ্রমিকদের জীবনযাপন দুর্বিষহ হয়ে পড়েছে। এছাড়া, শ্রম আইন অনুযায়ী প্রাপ্য চিকিৎসা সুবিধা থেকে শ্রমিকদের বঞ্চিত রাখা এবং রেশনিং ব্যবস্থা বন্ধের ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানান তারা। দ্রুত ন্যূনতম ৫০০ টাকা মজুরি নির্ধারণসহ শ্রমিকদের মৌলিক অধিকারগুলো বাস্তবায়নের জোর দাবি জানানো হয় সমাবেশ থেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com