August 29, 2026, 11:58 am
Title :
ব্রাহ্মণবাড়িয়ার গান বন্ধের ইস্যুতে হাসনাতের সঙ্গে যে কথা হলো মাদানীর মাগুরায় প্রকাশ্যে পুলিশ সদস্যকে মারধর দেশমাতৃকার প্রয়োজনে সজাগ থাকো, কওমি শিক্ষার্থীদের রাশেদ খাঁন প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির গাছ কীটনাশক ঢেলে ধ্বংসের অভিযোগ ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ন্ত্রণ চুক্তির ঘোষণা ট্রাম্পের শাহবাগী সাজতে মাদরাসার ছাত্ররা তোমাদের সঙ্গে মাঠে নামেননি ভেনেজুয়েলার সঙ্গে বিশ্ব ইতিহাসে সবচেয়ে বড় তেল চুক্তি যুক্তরাষ্ট্রের খুলনায় মধ্যরাতে বিএনপির কার্যালয়ের সামনে বিস্ফোরণ হাসনাত আবদুল্লাহর যে বক্তব্যে উত্তপ্ত ব্রাহ্মণবাড়িয়া পত্রিকা: ‘পাঁচ মাস আগেই সতর্ক করা হয়েছিল’

প্রজন্মভিত্তিক স্বয়ংক্রিয় জমির মালিকানা ব্যবস্থা চালুর চিন্তা

Reporter Name
  • Update Time : Saturday, August 29, 2026
  • 4 Time View

দেশের ভূমি ব্যবস্থাপনা আধুনিকায়ন ও স্বচ্ছতা নিশ্চিত করতে কাজ করছে বর্তমান সরকার। ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু জানিয়েছেন, সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে এবং ভূমির মালিকানা নিয়ে জটিলতা নিরসনে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মতো ‘প্রজন্মভিত্তিক স্বয়ংক্রিয় মালিকানা ব্যবস্থা’ চালুর পরিকল্পনা করছে ভূমি মন্ত্রণালয়। এই পদ্ধতিতে পারিবারিক উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমির মালিকানা স্বয়ংক্রিয়ভাবে কার্ড সিস্টেমের মাধ্যমে পরবর্তী প্রজন্মের কাছে হস্তান্তরিত হবে, যা জমি নিয়ে পারিবারিক কলহ ও আইনি জটিলতা অনেকাংশে কমিয়ে আনবে।

ভূমিমন্ত্রী আরও জানান, দেশের মূল্যবান কৃষিজমি সুরক্ষায় সরকার কঠোর অবস্থানে রয়েছে। অপরিকল্পিত শিল্পায়ন রোধে কৃষিজমিতে নতুন করে কোনো শিল্প স্থাপনের অনুমতি দেওয়া হবে না এবং ভবিষ্যতে অকৃষি বা চরাঞ্চলের জমিতে শিল্পায়নকে উৎসাহিত করা হবে। এছাড়া ডিজিটাল সার্ভে প্রকল্পের মাধ্যমে ভূমি তথ্য ব্যবস্থাপনা ঢেলে সাজানোর কাজ চলছে, যাতে প্রকৃত ভূমিহীনরা সরকারি খাস জমি পাওয়ার অগ্রাধিকার পান এবং অবৈধ দখলদারদের হাত থেকে জমি উদ্ধার করা সম্ভব হয়।

রেজিস্ট্রি বিভাগকে ভূমি মন্ত্রণালয়ের অধীনে আনার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, এতে জবাবদিহি নিশ্চিত করা সহজ হবে। এছাড়া বিগত সময়ের দুর্নীতি ও অনিয়মের অভিযোগগুলো যথাযথ তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনের কাছে পাঠানো হচ্ছে। ভূমি সেবায় দুর্নীতির অভিযোগ কমিয়ে আনতে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া অনুসরণসহ মাঠ পর্যায়ের কর্মকর্তাদের ওপর ডিজিটাল নজরদারি বাড়ানোর উদ্যোগও নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com