September 1, 2026, 12:30 pm

বাবা-মায়ের কবরে তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন

Reporter Name
  • Update Time : Tuesday, September 1, 2026
  • 11 Time View

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যানে বাবা-মায়ের কবর জিয়ারত ও শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে তিনি জিয়া উদ্যানে গিয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরের পাশে কিছু সময় কাটান এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।

এদিকে, প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে বাবা-মায়ের কবর জিয়ারতকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

জানা যায়, জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার ৪৮ বছর পূর্তিতে মঙ্গলবার নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে দলটি।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারতের সময় দলের শীর্ষ নেতারাও তার সঙ্গে ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com