ইন্দোনেশিয়ার স্কুলগুলোতে সরকারি উদ্যোগে পরিচালিত বিনামূল্যে খাবার কর্মসূচি বিপর্যয়ের মুখে পড়েছে। গত তিন দিনে দেশজুড়ে প্রায় দুই হাজার শিক্ষার্থী ও শিক্ষক বিষাক্ত খাবার খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে।
খাদ্য গ্রহণের পরপরই ভুক্তভোগীদের মধ্যে অসুস্থতার লক্ষণ দেখা দেয়, যার ফলে সংশ্লিষ্ট এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সরকার এই ঘটনাকে গুরুত্বের সাথে নিয়ে তদন্ত শুরু করেছে এবং কীভাবে খাবারের মান নিয়ন্ত্রণের বাইরে চলে গেল, তা খতিয়ে দেখা হচ্ছে।