August 17, 2026, 3:26 pm
Title :
শিগগির জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করা হবে: জনপ্রশাসন উপদেষ্টা ছয় মাসে জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে সরকার: মাহদী আমিন রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রেস সচিব সরকারের ১৮০ দিন নিয়ে ই-বুক ব্যবসায়ী হত্যা মামলায় সাবেক এমপি মিলনকে গ্রেফতার দেখানোর আদেশ মাছ উৎপাদনে মান নিশ্চিত করে রপ্তানি বাড়াতে হবে: আমিন উর রশিদ সরকার কাজ করছে, দৃশ্যমান হতে সময় লাগবে: স্থানীয় সরকার প্রতিমন্ত বিনিয়োগ-ব্যাংকিং-জ্বালানি সংকট, তারেক রহমানের সরকারের অর্জন কতটা? শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু-ফারজানাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ সৌরবিদ্যুৎ ছাড়া ই-রিকশা চার্জে জরিমানা, নিবন্ধন-নবায়ন হবে না

কক্সবাজারে মার্কেটে আগুন

Reporter Name
  • Update Time : Thursday, November 13, 2025
  • 196 Time View

কক্সবাজার শহরের বাজারঘাটা এলাকায় একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে শহরের বাজার ঘাটার শাহেরাজ মার্কেটে এ ঘটনা ঘটে।

কক্সবাজার ফায়ার সার্ভিস সূত্র জানায়, চারতলার শাহেরাজ মার্কেট ভবনের দ্বিতীয় তলার শাহ গদি এন্ড ইলেকট্রনিকস নামের দোকানের গোডাউন আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঐ বহুতল মার্কেটটিতে ইলেকট্রনিকস পণ্য, ফার্মেসিসহ বিভিন্ন পণ্যসামগ্রীর বেশ কয়েকটি দোকান রয়েছে। চার তলায় রয়েছে শিশু শিক্ষার্থীদের আবাসিক হেফজখানা।

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত মার্কেটের নিচ তলার পেছনের রেস্তোঁরার রান্নার চুলো থেকে বলে জানা গেছে। আগুন লাগার পরপরই কক্সবাজার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও স্থানীয়রা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com