August 17, 2026, 7:46 am
Title :
সরকারের ১৮০ দিন পূর্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ জনসম্মুখে ডিএফওকে ফোন মন্ত্রীর, রেঞ্জ কর্মকর্তাকে বদলির অনুরোধ আওয়ামী লীগের বিরুদ্ধে কার্যকর তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর শিক্ষার্থী হেনস্থায় প্রভোস্টের পদত্যাগ ও সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি ছাত্রকে অবরুদ্ধ করে ‘ভয়ভীতি প্রদর্শন’, প্রভোস্ট বললেন ‘নাস্তা করিয়েছি’ তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু তোলা যাবে না: হাইকোর্ট নরসিংদী জেল ভেঙে পালানো জঙ্গি জুয়েল বোমাসহ গ্রেফতার মুখে নয়, জনগণের সামনে দেয়া ওয়াদা পালন করছে সরকার: প্রধানমন্ত্রী ধানমন্ডির গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে ছায়ানটের সংগীত শিক্ষা এক সপ্তাহে ডলারের দাম কমেছে ১ টাকার বেশি

জাতীয় ঈদগাহের পাশে ড্রামভর্তি খণ্ডিত মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : Thursday, November 13, 2025
  • 185 Time View

জাতীয় ঈদগাহ মাঠের পাশ থেকে কয়েক খণ্ড করে দুইটি ড্রামে রাখা একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে, তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি। আজ ১৩ নভেম্বর (বৃহস্পতিবার) বিকেল সাড়ে ৫টার দিকে এই মরদেহ উদ্ধার করা হয়। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর এ তথ্য নিশ্চিত করেছেন।

খালিদ মনসুর বলেন, আজ দুপুর আড়াইটায় একটি ভ্যানে করে ড্রামগুলো রেখে যাওয়া হয়। ড্রামের ভেতর থেকে কয়েকটি খণ্ড করা একটি মরদেহ উদ্ধার করি। কার মরদেহ সেটি এখনও শনাক্ত করা যায়নি। তবে কে বা কারা ড্রামগুলো রেখে গেছে তা আমরা শনাক্তের চেষ্টা করছি।

জানা গেছে, বিকেলে ড্রামগুলো রাখা দেখে সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে ড্রামগুলো খুলে প্রথমে চাল দেখতে পায়। চালগুলো মাটিতে ঢেলে দেওয়ার পর ভেতর থেকে মানুষের খন্ডিত অংশ বের হয়ে আসে।

এ ঘটনার তদন্ত করছেন উপপরিদর্শক (এসআই) মাজিবুল আলম। তিনি বলেন, দুটি ড্রামের ভেতর থেকে কয়েকটি খণ্ড হওয়া মরদেহ পাওয়া গেছে। আমরা সিসিটিভির ফুটেজ দেখার চেষ্টা করছি। বিষয়টি তদন্ত করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com