August 17, 2026, 5:08 pm
Title :
ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় ফেরাতে পদক্ষেপ নিয়েছে সরকার কালুরঘাটের স্বাধীনতা কমপ্লেক্স এখন ‘জিয়া স্মৃতি কমপ্লেক্স’ ধীরে ধীরে গণতন্ত্র সংকুচিত হচ্ছে: নাহিদ ইসলাম আমরা হানিমুন পিরিয়ডটা শেষ করেছি, এ সময়ে বিভিন্ন সমস্যা চিহ্নিত করেছি দেশজুড়ে আ’লীগ-ছাত্রলীগের ‌‘অপতৎপরতার’ বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ ওবায়দুল কাদেরসহ ৭ আসামির বিরুদ্ধে রায় যে কোনো দিন শিগগির জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করা হবে: জনপ্রশাসন উপদেষ্টা ছয় মাসে জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে সরকার: মাহদী আমিন রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রেস সচিব

পুরুষের প্রতি আইনি বৈষম্য বন্ধের দাবি

Reporter Name
  • Update Time : Thursday, November 20, 2025
  • 117 Time View

পুরুষের প্রতি সব ধরনের আইনি বৈষম্য বন্ধের দাবি জানিয়েছে এইড ফর মেন ফাউন্ডেশন নামের একটি সংগঠন।

বুধবার (১৯ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে ‘মিথ্যা অভিযোগ থেকে শারীরিক আক্রমণ: পুরুষের নিরাপত্তা ও মানবাধিকার সংকট’ শীর্ষক আলোচনা সভায় ওই দাবি জানানো হয়।

আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষে দেশে পুরুষ অধিকার নিয়ে সচেতনতা তৈরিতে সংগঠনটি আলোচনা সভা, সাইকেল র‍্যালি, পদযাত্রাকর্মসূচি পালন করে। এসব কর্মসূচির মাধ্যমে তারা পুরুষদের প্রতি আইনি ও সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান জানায়।

একইসঙ্গে পুরুষদের নিরাপত্তা ও মানবাধিকার সংকট নিয়ে বেশ কিছু দাবিও তুলে ধরেন।এসময় তারা পুরুষের ন্যায্য অধিকার ও মানবাধিকার রক্ষার ওপর জোর দেন।‌

সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নাদিম বলেন, দেশে পুরুষরা অবহেলার চরম পর্যায়ে চলে গেছে। অধিকার তো দূরের কথা, পদে পদে বৈষম্যের শিকার হচ্ছে। সামনে নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে পুরুষের অধিকারের কথা না থাকলে আমরা ওই রাজনৈতিক দলগুলোকে ভোট দেব না।

তিনি আরও বলেন, বর্তমান সমাজে পুরুষেরা মিথ্যা অভিযোগ ও আইনি বৈষম্যের শিকার হচ্ছে, যা তাদের মৌলিক মানবাধিকারকে ক্ষুণ্ন করছে।

এইড ফর মেন ফাউন্ডেশনের মূল দাবি হলো- ‘পুরুষের প্রতি আইনি বৈষম্য বন্ধ করা’। পুরুষদের আইনি ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সংগঠনটি সারা বছর সভা-সেমিনার ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে।

আলোচনা সভায় বক্তৃতা করেন, লেখক ও সাংবাদিক তোশাররফ আলী, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট কাউসার হোসেন, অ্যাডভোকেট জাকির হোসেন, ভ্যাট কনসালটেন্ট ও ট্যাক্স ল ইয়ার রাশেদ করিম, নাট্য নির্মাতা হিমেল ইসাক, মানবাধিকার কর্মী মনিরুল ইসলাম মনির। এতে সভাপতিত্ব করেন ড. আব্দুর রাজ্জাক খান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com