July 3, 2026, 12:52 am
Title :
উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা ও ডেল্টা অর্থনীতির জন্য ব্লু কার্বন ফাইন্যান্স জরুরি: পরিবেশমন্ত্রী ফ্যাসিবাদের পৃষ্ঠপোষক ঢাবি শিক্ষকদের শাস্তি দাবিতে সাদা দলের আলটিমেটাম ফুয়াদকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান ছাত্রদলের মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে আলাদা চুক্তির পথে উপসাগরীয় দেশগুলো! শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় আসামি হচ্ছেন ইনু সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচার কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায় আবারও দাম কমলো এলপি গ্যাসের

এবারের নির্বাচন দেশ বাঁচানোর নির্বাচন: আজহারুল ইসলাম মান্নান

Reporter Name
  • Update Time : Monday, November 24, 2025
  • 167 Time View

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেছেন, ‘আপনাদের ভোটে আল্লাহ যদি আমাকে এমপি বানায় তাহলে সৎ পথে ব্যবসা করার লাইন দেখিয়ে দেব। সকল নেতাকর্মীদের বলছি আগে দেশ বাঁচান, দলের কাজ করেন। আগেই যদি মনে করেন অর্থের দরকার তাহলে ছাড় পাবেন না। এবারের নির্বাচন দেশ বাঁচানোর নির্বাচন।

রবিবার (২৩ নভেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জের মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ, গণসংযোগ ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মান্নান বলেন, ‘আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে পারলে দেশের আস্তিত্ব রক্ষা করা যাবে। আমি জানি সিদ্ধিরগঞ্জে অনেক সমস্যা আছে। আমি এমপি হলে এসব সমস্যা সমাধান করা হবে। খেলার মাঠ হবে, বিশুদ্ধ পানির ব্যবস্থা, রাস্তা-ঘাট ও গ্যাস সমস্যার সমাধান করা হবে।’

নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবুর সভাপতিত্বে সমাবেশে আরো উপস্থিত ছিলেন— সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন বাদল, সোনারগাঁও উপজেলা বিএনপির সহ সভাপতি নজরুল ইসলাম টিটু, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীব, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগর, মহানগর যুবদলের সদস্য আরমান হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রিপন সরকার, সদস্য সচিব রেদোয়ান হোসেন পাপ্পু ও সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলামসহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com