July 3, 2026, 1:23 pm
Title :
কাবা শরীফ তাওয়াফের ইতিহাস অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে স্পেন জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তের নির্দেশ পাকিস্তানপন্থীদের মন্ত্রী-এমপি করেছে বিএনপি, ক্ষমা চাইব কেন: গোলাম পরওয়ার রাখাইনে সংঘাত, টেকনাফ সীমান্তে বিজিবির কড়াকড়ি কেপ ভার্দে ম্যাচে কীর্তির সামনে স্কালোনি উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা ও ডেল্টা অর্থনীতির জন্য ব্লু কার্বন ফাইন্যান্স জরুরি: পরিবেশমন্ত্রী ফ্যাসিবাদের পৃষ্ঠপোষক ঢাবি শিক্ষকদের শাস্তি দাবিতে সাদা দলের আলটিমেটাম ফুয়াদকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান ছাত্রদলের মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ

ইসলাম ও আল্লাহকে নিয়ে কটূক্তি করায় আবুল সরকারের ফাঁসির দাবিতে বিক্ষোভ

Reporter Name
  • Update Time : Monday, December 1, 2025
  • 85 Time View

ইসলাম ও আল্লাহকে নিয়ে কটূক্তিকারী বাউল শিল্পী আবুল সরকারের ফাঁসির দাবিতে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (১ ডিসেম্বর) দুপুরে মহানগরীর কোনাবাড়ী এমইএইচ আরিফ কলেজের শিক্ষার্থীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ বিক্ষোভ মিছিল করেন।

শিক্ষার্থীরা কলেজ ভবনের সামনে সমবেত হন। পরে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় তারা আবুল সরকারের বিরুদ্ধে শাস্তির দাবি জানিয়ে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, বাউল শিল্পী আবুল সরকার মহান আল্লাহকে নিয়ে আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন বলে অভিযোগ রয়েছে, যা মুসলিমদের অনুভূতিতে আঘাত হেনেছে। এ ঘটনায় ইতোমধ্যে সারা দেশে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি চলছে বলেও তারা জানান।

বিক্ষোভ মিছিল শেষে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে কলেজ চত্বরে সামনে গিয়ে কর্মসূচি শেষ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com